Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে তুর্কি রাষ্ট্রদূতের বৈঠক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৯:০৩
বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে তুর্কি রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন তুরস্কের রাষ্ট্রদূত

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত হয় এ বৈঠক। এ সময় ঢাকায় তুরস্ক দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর বিলাল বেলিউর্ত এবং কারপাওয়ারশিপের কর্মকর্তা জাদ এল সেবালি, আসলি কিলিচ ও এমা ওয়াহলবার্গ উপস্থিত ছিলেন।

বৈঠকে সাশ্রয়ী ও দক্ষ বিদ্যুৎ সমাধান, বিশেষ করে তুলনামূলক কম খরচে এফএসআরইউ, এলএনজি ও এইচএফও সরবরাহের বিষয়ে সহযোগিতার সম্ভাবনা উঠে আসে। এ খাতে সম্পৃক্ততা বাড়াতে আগ্রহ পোষণ করে উভয় দেশ।

এ সময় দেশে অলস পড়ে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো চালু রাখতে এবং সার্বিক জ্বালানি নিরাপত্তা বাড়াতে সাশ্রয়ী ও টেকসই জ্বালানি সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। অন্যদিকে, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দ্রুততম সময়ে বৈঠক করে তাদের প্রস্তাব বিস্তারিত উপস্থাপনের আগ্রহ প্রকাশ করে তুরস্কের প্রতিনিধিদল।

দেশের জ্বালানি নিরাপত্তা টেকসই ও দক্ষভাবে নিশ্চিত করতে সহায়তার সম্ভাব্য ক্ষেত্রগুলোও তারা তুলে ধরে বৈঠকে। প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে প্রতিনিধিদলের সঙ্গে পরবর্তী আলোচনায় বসতে সম্মত হন মন্ত্রী।

তিনি আঞ্চলিক জ্বালানি সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক সুবিধাজনক সুযোগ অনুসন্ধানে দুই দেশের মধ্যে অব্যাহত সংলাপকে স্বাগত জানান। রাষ্ট্রদূত জ্বালানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে তুরস্কের আগ্রহের কথা জানান।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট