Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিশ্ব প্রবীণ দিবস : শেষ জীবনে আইনি ঢাল নয়, যত্ন চান তারা

শম্পা বিশ্বাস
শম্পা বিশ্বাস
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:০৬
বিশ্ব প্রবীণ দিবস : শেষ জীবনে আইনি ঢাল নয়, যত্ন চান তারা

এক প্রবীণের ফাইল ছবি

মানিক্কোর বয়স এখন ৯৫। বয়সটা তার অনুমাননির্ভর। আসল বয়সের কোনো দলিল-দস্তাবেজ নেই। তবে মায়ের কাছে বর্ণনা শুনে তার বয়সের আনুমানিক হিসাবটা বের করা হয়েছে অনেক বছর আগে। বয়সের ভারে আজ মানিক্কো শুধু নুইয়েই পড়েননি, বরং হাঁটার সময় তাকে ইংরেজি উল্টো ইউ অক্ষরের মতো দেখায়। দুই হাঁটুতে মাঝেমধ্যে মাথাটাও যেন লেগে যায়। তবে মানিক্কোর হুঁশজ্ঞান এখন তাকে সঙ্গ দেয়। পুরনো দিনের প্রায় সব স্মৃতিই তার মনে আছে। আজকাল এগুলোই তার সময় কাটানোর খোরাক। মানিক্কোর মতো দেশের কোটি প্রবীণেরও হয়তো একই দশা।

ছেলে আইনজীবী, পুত্রবধূ অধ্যাপক, মেয়েও অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। নাতি-নাতনিদের অনেকেই এখন দুই-তিন সন্তানের জনক-জননী— এই দীর্ঘ যাত্রার সবকিছুর সাক্ষী মানিক্কো। মাঝেমধ্যে ছুটির দিনে তিনি টের পান পুত্রবধূর ভালোমন্দ রান্নার সুবাস, ছেলের ল্যাপটপে খটখট শব্দ আর নাতি-নাতনিদের বন্ধু-বান্ধবদের নিয়ে আড্ডার শব্দ। তবে মানিক্কোর ঘরটিতে তীব্র এক নীরবতা। প্রায়ই অপেক্ষা করেন কখন সবার সময় হবে তাকে ঘিরে গল্প করার, তার কথা শোনার। মানিক্কোর কপাল ভালো, তাই তাকে হয়তো এই অপেক্ষা বেশি করতে হয় না। তবে তার মতো আরও অনেক প্রবীণকেই দু-চারটে বাক্যালাপের জন্য অপেক্ষা করতে হয় অনেক দিন বা মাসের।

এই যেমন ৭৩ বছর বয়সী সাবেক সরকারি কর্মকর্তা ফখরুল আমিন। আজকাল দিনভর বালিশে হেলান দিয়ে জানালার দিকে তাকিয়ে থাকেন। মাঝেমধ্যে ভাবেন তার অপরাধ? তিনি এখন আর উপার্জনের সারিতে নেই। শরীরের পেশি শিথিল। তবে চোখ দুটি ঝাপসা জলে। পরিবারের প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে যিনি একসময় ছিলেন অধিনায়ক, আজ তিনিই নিজ ঘরেই সবচেয়ে ‘অনাবশ্যক’। অথচ দশ-পনেরো বছর আগেও এই মানুষটির ডাকে পুরো বাড়ি গমগম করত। অফিস, পরিবার, নানা ঘরোয়া আয়োজনের হিসাবনিকাশ— সবকিছুই চলত তার আঙুলের ইশারায়। আজ সেই ঘরেই সিদ্ধান্ত নেওয়া তো দূরের কথা, কোনো আলোচনায় তার উপস্থিতিকেও কেউ আবশ্যক মনে করে না। দেশের বেশিরভাগ প্রবীণের অবস্থাই আজকাল ফখরুল আমিনের মতো।

এমন প্রেক্ষাপটে আজ ১ অক্টোবর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ সরকারের ‘জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩’ অনুসারে ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিদের প্রবীণ হিসেবে গণ্য করা হয়। এই হিসাবে বর্তমানে দেশে প্রবীণ জনসংখ্যা প্রায় ১ কোটি ৫ লাখ থেকে ১ কোটি ৬৫ লাখ। এই সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৯ দশমিক ৫ শতাংশ থেকে ১০ শতাংশ। তবে আন্তর্জাতিক পরিসংখ্যান এবং জাতিসংঘের মানদণ্ড (৬৫+ বছর) অনুযায়ী এই সংখ্যায় কিছুটা তারতম্য রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এসব প্রবীণ মানুষের সুরক্ষায় আইনের অভাব নেই। যেমন ‘পিতৃ-মাতৃ ভরণ-পোষণ আইন, ২০১৩’ অনুযায়ী সন্তানের ওপর মা-বাবার অন্ন, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের সংস্থান করা বাধ্যতামূলক। কোনো সন্তান তা লঙ্ঘন করলে অনধিক তিন লাখ টাকা জরিমানা বা কারাদণ্ডের বিধানও রয়েছে। অন্যদিকে, জাতীয় প্রবীণ নীতিমালায় ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সী মানুষের জন্য প্রবীণবান্ধব স্বাস্থ্যসেবা, বিশেষ যাতায়াত সুবিধা ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার স্পষ্ট। এমনকি দেশের সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদে প্রবীণদের সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে সুনির্দিষ্টভাবে। কিন্তু দিনশেষে এসব আইন ঘরের বিষাদ দূর করতে পারে না। কোনো কোনো ক্ষেত্রে আইনের ভয়ে কোনো সন্তান হয়তো বৃদ্ধ মা-বাবার অ্যাকাউন্টে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠিয়ে দিতে পারে, কিন্তু সেই টাকা তার একাকিত্বের ক্ষত সারায় না।

সমাজবিজ্ঞানীরা বলছেন, বাজারকেন্দ্রিক আধুনিক সমাজ এখন মানুষের মূল্য নির্ধারণ করে তার ‘উৎপাদনশীলতা’ দিয়ে। ফলে যিনি আয় করছেন না, তিনি যেন হঠাৎ করেই পরিবারের কাছে আজ ‘অপ্রয়োজনীয়’ হয়ে পড়ছেন। অথচ যুক্তির দিকে তাকালে বোঝা যায়, আজ যে তরুণ আধুনিক জগতের শীর্ষে বসে আছেন, তার ভিত তৈরি হয়েছিল ওই প্রবীণেরই ত্যাগের ওপর। তাই সমাজবিজ্ঞানীদের পরামর্শ, শুধু আইন করে প্রবীণদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য পরিবারকেও বুঝতে হবে মানবিকতার মূল সুর।

বিশ্ব প্রবীণ দিবস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

    শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক