Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সংসদীয় কমিটিতে তথ্য

শিশুপণ্য, দুধ, ভোজ্য তেল ও গুড়ে মাত্রাতিরিক্ত ক্ষতিকর রাসায়নিক

জাকির হোসেন লিটন
জাকির হোসেন লিটন
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৪:৪৮
শেয়ার করুন:
শিশুপণ্য, দুধ, ভোজ্য তেল ও গুড়ে মাত্রাতিরিক্ত ক্ষতিকর রাসায়নিক

গ্রাফিকস: আগামীর সময়

প্রতিদিনের খাদ্যতালিকায় থাকা শিশুখাদ্য, দুধ, ভোজ্য তেল, পাউরুটি, সেমাই ও গুড়ের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের বড় একটি অংশই নিরাপদ নয়। ভেজালপণ্য রোধে হরহামেশাই চলে অভিযান। তবুও থামছে না এসব ভেজাল ও মানহীন পণ্যের রমরমা বাণিজ্য।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে সরকার অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষিত খাদ্য নমুনার প্রায় ৩৮ ভাগ পণ্যে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি ক্ষতিকর রাসায়নিক ও ভেজালের উপস্থিতি মিলেছে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় চলতি অর্থবছরে এর মধ্যে ৩৭টি নিম্নমানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। এমন প্রেক্ষাপটে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ সংশোধনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে দেওয়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু।

বৈঠক সূত্র জানায়, ১৫ অক্টোবর অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে ভেজাল ও মানহীন পণ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সদস্যরা। ওই বৈঠকে পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল তার নির্বাচনী এলাকা পাবনার বাঘাবাড়ী, সাঁথিয়া ও সাহজাদপুরসহ বিভিন্ন এলাকার শিশুখাদ্য ও দুধে ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল মিশ্রণের তথ্য তুলে ধরে বলেন, ওই অঞ্চলে এখন আসল দুধের পরিবর্তে ক্ষতিকর রাসায়নিক মিশ্রণের মাধ্যমে ভেজাল দুধ তৈরি করা হয়। যা শিশু ও জনস্বাস্থ্যে তৈরি করছে মারাত্মক ঝুঁকি। খাদ্যে ভেজালকে বর্তমানে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে এ কারণে ক্যানসার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই ইস্যুতে ক্ষোভ জানান কমিটির সদস্য শামছুন্নাহার বেগম ও আবুল কালামসহ আরও কয়েকজন।

কমিটির সদস্য ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী সেই বৈঠকে ভেজালবিরোধী অভিযান আরও জোরদারের অঙ্গীকার করেন। পরে বৈঠক থেকে ভেজাল মিশ্রণ রোধে বাজার মনিটরিংয়ের পাশাপাশি উৎপাদনস্থলে মোবাইলকোর্ট পরিচালনা এবং ল্যাবরেটরি কার্যক্রম জোরদার করার সুপারিশ করা হয়।

মঙ্গলবারের বৈঠকে তুলে ধরা হয় অগ্রগতি প্রতিবেদন। বৈঠকের কার্যবিবরণীর তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সরকার স্বীকৃত ল্যাবে মোট ১ হাজার ৬১৭টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৯৯টি নমুনা অনুমোদিত মাত্রাসীমার মধ্যে থাকলেও ৬১৮টি নমুনায় মাত্রাতিরিক্ত ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল শনাক্ত হয়েছে। যা মোট নমুনার ৩৮ দশমিক ২১ শতাংশ।

এ ছাড়া একই সময়ে সারা দেশে পরিচালিত মিনি ল্যাবগুলোতে ১৪ হাজার ২২৫টি তাৎক্ষণিক খাদ্য নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ হাজার ৪০৯টি নমুনাতেই অনুমোদিত মাত্রার চেয়ে বেশি ভেজাল পাওয়া গেছে।

মোবাইল ল্যাবে পরীক্ষিত ৯ হাজার ৬৭৯টি নমুনার মধ্যে ৯০১টি নমুনায় মাত্রাতিরিক্ত ভেজাল শনাক্ত হয়। মানহীন প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে এসব খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করার পাশাপাশি সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ও রেস্তোরাঁগুলোকে সতর্কীকরণ নোটিস দেওয়া হয়েছে।

বৈঠকে জানানো হয়, নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ৩৭টি নিম্নমানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার পণ্যের তালিকায় রয়েছে দৈনন্দিন ব্যবহৃত ভোজ্যতেল, পাউরুটি, কেক, গুড়, চানাচুর, আচার, কেওড়াজল, গোলাপজল, শিশুখাদ্য, সেমাই, চকলেট, বেভারেজ ও পাউডার দুধের মতো সংবেদনশীল পণ্য।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুখাদ্য, দুধ ও ভোজ্য তেলে মাত্রাতিরিক্ত রাসায়নিক ও ভেজালের উপস্থিতি দীর্ঘমেয়াদে কিডনি, লিভারের জটিলতাসহ ক্যানসারের মতো মরণব্যাধির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এটি মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

পরিস্থিতি সামাল দিতে কেবল বাজার মনিটরিংয়ে সীমাবদ্ধ না থেকে উৎপাদনস্থল ও কারখানা পর্যায়েও অভিযান জোরদার করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শুধু উৎপাদনস্থল বা কারখানা পর্যায়ে ১৪৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৩৭টি মামলা দায়ের করা হয়েছে। এতে ১ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকা অর্থদণ্ড এবং অভিযুক্ত ৭ জন ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে দেশে মোট ১ হাজার ৪৫৪টি মোবাইল কোর্ট ও অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৭৬টি সামারি ট্রায়ালের মাধ্যমে আরও ১ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি বিশুদ্ধ খাদ্য আদালতেও ৪১টি নিয়মিত মামলা দায়ের করা হয়।

মন্ত্রণালয় জানায়, ভেজালকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে এবং সাধারণ মানুষকে অভিযোগ জানাতে উৎসাহিত করতে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ সংশোধনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, কোনো ভোক্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে বা পরিদর্শনকালে গুরুতর বিচ্যুতি ধরা পড়লে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত প্রশাসনিক জরিমানা করতে পারবে। আদায়কৃত জরিমানার অর্থ থেকে ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে পুরস্কার হিসেবে দেওয়া হবে। পাশাপাশি কোনো খাদ্য ব্যবসায়ী একাধিকবার আইন লঙ্ঘন করলে বা জনস্বাস্থ্যের জন্য জরুরি ঝুঁকি সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে ওই খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ক্ষমতাও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে ‘বিশুদ্ধ খাদ্য আদালত’-এর নাম পরিবর্তন করে ‘নিরাপদ খাদ্য আদালত’ করার প্রস্তাব রাখা হয়েছে।

শিশুপণ্যভেজালল্যাব টেস্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান