প্রতিদিনের খাদ্যতালিকায় থাকা শিশুখাদ্য, দুধ, ভোজ্য তেল, পাউরুটি, সেমাই ও গুড়ের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের বড় একটি অংশই নিরাপদ নয়। ভেজালপণ্য রোধে হরহামেশাই চলে অভিযান। তবুও থামছে না এসব ভেজাল ও মানহীন পণ্যের রমরমা বাণিজ্য।খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে সরকার অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষিত খাদ্য নমুনার প্রায় ৩৮ ভাগ পণ্যে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি ক্ষতিকর রাসায়নিক ও ভেজালের উপস্থিতি মিলেছে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় চলতি অর্থবছরে এর মধ্যে ৩৭টি নিম্নমানের খাদ্যপণ্য বা...