পাঠ্যক্রমে জলবায়ু পরিবর্তন ও নদী সুরক্ষা অন্তর্ভুক্তির আহ্বান

সংগৃহীত ছবি
প্রাথমিক বিদ্যালয় থেকেই কার্বন বৃদ্ধি, নদী সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আলাদা কারিকুলাম তৈরি করে তা মূল সিলেবাসে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেছেন, ‘টেকসই বাংলাদেশ গড়তে এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শৈশব থেকেই শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে হবে।’
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এ অ্যাকশনএইড ও সাসটেইনলঞ্চ ল্যাবস আয়োজিত ‘ইয়ুথ-লেড সাসটেইনেবিলিটি অ্যাকশন রিসার্চ-২০২৬’ শীর্ষক প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে তরুণদের উদ্ভাবিত ড্রোনের মাধ্যমে অগ্নিনির্বাপণ, জিপিএস ছাড়া লোকেশন শনাক্তকরণ, রোবটের মাধ্যমে চিকিৎসাসেবা, কার্বন নিঃসরণ হ্রাস এবং গ্রিন ক্লাইমেট ব্যবস্থাপনা সংক্রান্ত প্রজেক্টগুলো ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।



