Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ব্যাটারিচালিত রিকশার জন্য নীতিমালা হচ্ছে : উপদেষ্টা জাহেদ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৩:০৮
ব্যাটারিচালিত রিকশার জন্য নীতিমালা হচ্ছে : উপদেষ্টা জাহেদ

পিআইডির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান। ছবি: আগামীর সময়

ব্যাটারিচালিত রিকশার ইতিবাচক দিকগুলো বিবেচনায় নিয়ে নীতিমালা প্রণয়নের মাধ্যমে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার রাজধানীর পিআইডির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেছেন, ব্যাটারিচালিত রিকশার কিছু ইতিবাচক দিক রয়েছে। এগুলো পরিবেশবান্ধব, অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে। নগরবাসীর পরিবহন সুবিধা বাড়াচ্ছে। তবে লাগামহীন ও নিয়ন্ত্রণহীনভাবে এসব যানবাহন চলতে পারে না।

ব্যাটারিচালিত রিকশা নিয়ে সরকারের ভাবনা কথা জানিয়ে উপদেষ্টা বলছিলেন, ‘সরকার এ বিষয়ে একটি নীতিমালা তৈরির কাজ করছে। বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে অটোরিকশার লাইসেন্সিং কী হবে, কোথায় চলতে পারবে, গতি কত হবে, এর মেকানিক্যাল বৈশিষ্ট্য ও নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে— এসব বিষয় নিশ্চিত করা হবে। এরপর সরকার ব্যবস্থা নেবে।’

ব্যাটারিচালিত অটোরিকশার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘গতকাল আমি গাড়ি ছাড়া বের হয়েছিলাম। রিকশার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছি। অনেক অপেক্ষার পর রিকশা পেয়েছি। রাস্তায় দেখেছি অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন, হাঁটছেন। আমাদের শহরে মানুষের গণপরিবহনের অবস্থাও ভালো নয়। ফলে এসব যানবাহনের একটি সুবিধাও আছে।’

তবে এসব যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টার। তিনি বলেছেন, প্যাডেলচালিত রিকশার একটি নির্দিষ্ট গতি থাকলেও ব্যাটারিচালিত যানবাহনের গতি তুলনামূলক বেশি। কিন্তু সে অনুযায়ী এসব যানবাহনের নিরাপত্তা ও যান্ত্রিক মান সবসময় নিশ্চিত করা হয় না।

এনসিপি নেতাদের ব্যাটারিচালিত রিকশা চালকদের পাশে দাঁড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলসহ সব রাজনৈতিক দলেরই বিভিন্ন বিষয়ে অবস্থান নেওয়ার অধিকার রয়েছে।

‘বিরোধী দল সঠিক করছে কি না, সেটা নিয়ে এখন যাচ্ছি না। কিন্তু বিরোধী দল যদি কোনো বিষয়ে সবসময় তার অবস্থান না বলে, তাহলে সরকারের অন্যায় করার একটি সম্ভাবনা বা ঝুঁকি থাকে। রাজনীতিতে সবকিছুই রাজনৈতিক বিষয়’, যোগ করেন জাহেদ উর রহমান।

এনসিপি যদি অটোরিকশাচালকদের দাবির পক্ষে রাজনৈতিক অবস্থান নিয়ে থাকে, সেটিও গণতন্ত্রের অংশ বলে মন্তব্য করেন তিনি।

জাহেদ উর রহমানের ভাষ্য, ‘তারা যদি ভুল অবস্থান নিয়ে থাকে এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি মনে করে তারা ভুল অবস্থান নিয়েছে, তাহলে এর রাজনৈতিক মূল্য তাদের দিতে হবে।’

আরও পড়ুন

ব্যাটারিচালিত রিকশা মহানগরের বাইরে পাঠানোর চিন্তা চলছে

০২ জুন ২০২৬


আরও পড়ুন

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নয়

০৩ মার্চ ২০২৬




জাতীয়ব্যাটারিচালিত রিকশা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত