Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

দিলারা চৌধুরী

রাজনীতিবিদ থেকেই রাষ্ট্রপতি হওয়া উচিত

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৮:৩০
রাজনীতিবিদ থেকেই রাষ্ট্রপতি হওয়া উচিত

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার ৫টা ১ মিনিটে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এদিকে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় আসছে— দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন? রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হওয়ায় সরকার ও বিএনপির উচ্চপর্যায়েও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে ক্ষমতাসীন দল গুরুত্ব দিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে রাষ্ট্রপতি পদে কোনো আমলার পরিবর্তে একজন রাজনীতিবিদকে বেছে নেওয়ার পক্ষে মত দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী।

তিনি বলেছেন, ‘রাজনীতিবিদরা দলের জন্য ত্যাগ স্বীকার করেন, তারা রাজনীতি বোঝেন। তাই রাষ্ট্রপতি রাজনীতিবিদদের মধ্য থেকেই হওয়া উচিত। আমলাদের এত উচ্চ পদে বসানোর যুক্তি আমি দেখি না।’

তিনি আরও বললেন, ‘এটা মূলত নির্ভর করবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কাকে পছন্দ করেন, তার ওপর। কারণ সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।’


আরও পড়ুন

রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

২৪ জুলাই ২০২৬


তবে রাষ্ট্রপতি পরিবর্তন হলেও বর্তমান সাংবিধানিক কাঠামোয় রাষ্ট্র পরিচালনায় বড় কোনো পরিবর্তন আসবে না বলেও মন্তব্য করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। তার ভাষায়, ‘বর্তমান সংবিধানে রাষ্ট্রপতির কার্যকর কোনো নির্বাহী ক্ষমতা নেই। তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী চলতে হয়। আমরা চেয়েছিলাম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা হবে। কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কাঠামোগত পরিবর্তন দেখা যাচ্ছে না।’

নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নীতিগতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মাথায় রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হওয়ায় বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করছে বিএনপি।


আরও পড়ুন

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

২৪ জুলাই ২০২৬


যদিও দলটির পক্ষ থেকে এখনো রাষ্ট্রপতি পদে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ইঙ্গিত দেওয়া হয়নি, তবে দলীয় ও সরকারি বিভিন্ন সূত্রে কয়েকটি নাম আলোচনায় এসেছে। বিএনপির জ্যেষ্ঠ তিন নেতা— দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. আবদুল মঈন খানের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা হচ্ছে। পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা বর্তমান মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনির নামও আলোচনায় রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থায় রাষ্ট্রপতি পদে কে আসবেন, সে সিদ্ধান্ত মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক বিবেচনার ওপর নির্ভর করবে। কারণ জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তই কার্যত নির্ধারক হবে।

রাষ্ট্রপতিমো. সাহাবুদ্দিনবিএনপিচেয়ারম্যান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’