Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বুদ্ধিজীবী কবরস্থানে চিরঘুমে আবুল কাসেম ফজলুল হক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৭:২৯
বুদ্ধিজীবী কবরস্থানে চিরঘুমে আবুল কাসেম ফজলুল হক

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

​প্রকৃতির অঝোর কান্না আর সর্বস্তরের মানুষের অশ্রুজলে চিরবিদায় নিলেন বরেণ্য শিক্ষাবিদ, বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলা একাডেমি, কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দুই দফা জানাজা সম্পন্ন হয়।

গতকাল রবিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন অধ্যাপক হক। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ সকালে এই জ্ঞানতাপসের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয় তার প্রিয় কর্মস্থল বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে। সেখানে তার দীর্ঘদিনের সহকর্মী, গবেষক, লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর বাংলা একাডেমি প্রাঙ্গণেই হয় তার প্রথম জানাজা।

আরও পড়ুন

প্রজ্ঞার নির্জন আলোকবর্তিকা

০৫ জুলাই ২০২৬

বেলা ১১টায় কফিন নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষেরা শ্রদ্ধা নিবেদন করেন।

​দুপুরের দিকে মরদেহ অপরাজেয় বাংলার পাদদেশে নিয়ে যাওয়া হলেও মুষলধারে বৃষ্টির কারণে সেখানে কফিন নামানো সম্ভব হয়নি। পরে সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের মূল ফটকে কফিন রাখা হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগ ও শিক্ষক সমিতির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

​কলা অনুষদ প্রাঙ্গণ থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে দুপুর পৌনে ২টার দিকে দ্বিতীয় জানাজা হয়। জানাজা শেষে বিকেল ৩টার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে ৩টা ১৫ থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে দাফনকাজ সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছেন তার জামাতা আনোয়ারুল হাসান।

শহীদ মিনারে ​বাবার কফিনের পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত কণ্ঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুচিতা শারমিন বলছিলেন, ‘আমার বাবা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চেয়েছিলেন। চেষ্টা করেছেন দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভালোর জন্য কাজ করতে। আমরা যেন তার দেখানো আদর্শের পথে চলতে পারি, সেই দোয়া করবেন।’

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকবুদ্ধিজীবী কবরস্থান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি