Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পিআরআই চেয়ারম্যান

উৎপাদনশীলতা সংস্কার ছাড়া টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয়

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১১:৫৪
উৎপাদনশীলতা সংস্কার ছাড়া টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয়

‘উৎপাদনশীলতা সংস্কারের মাধ্যমে প্রবৃদ্ধি পুনরুদ্ধার: বাজেট-পূর্ব অগ্রাধিকার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। ছবি : আগামীর সময়

শুধু সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা দিয়ে উচ্চ ও টেকসই প্রবৃদ্ধি ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জাইদি সাত্তার। তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গতি দিতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধিমুখী কাঠামোগত সংস্কারে যেতে হবে।

রাজধানীতে ‘উৎপাদনশীলতা সংস্কারের মাধ্যমে প্রবৃদ্ধি পুনরুদ্ধার: বাজেট-পূর্ব অগ্রাধিকার’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেছেন পিআরআই চেয়ারম্যান।

জাইদি সাত্তার বলেছেন, গত কয়েক বছরে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ধাক্কার মধ্যেও বাংলাদেশ অর্থনীতি স্থিতিস্থাপকতার পরিচয় দিয়েছে। মহামারি, বৈশ্বিক মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি বাজারের অস্থিরতার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করেও দেশ এগিয়েছে। তবে বর্তমানে অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।

‘প্রবৃদ্ধির গতি কমেছে, বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে এবং মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে রাজস্ব, আর্থিক ও জ্বালানি খাতের দুর্বলতা নীতিনির্ধারণে চাপ তৈরি করছে’, যোগ করেন তিনি।

তবে এর মধ্যেও কিছু ইতিবাচক দিক রয়েছে বলে মনে করেন পিআরআই চেয়ারম্যান। তিনি বলেছেন, রপ্তানি পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে, রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী রয়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির উন্নতি হয়েছে। ব্যবসায়িক আস্থার সূচকেও অর্থনীতির স্থিতিস্থাপকতার প্রতিফলন দেখা যাচ্ছে।

টেকসই প্রবৃদ্ধির জন্য সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলছিলেন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য কমাতে উচ্চ ও টেকসই প্রবৃদ্ধি অপরিহার্য। এজন্য শুধু অর্থনৈতিক স্থিতিশীলতা নয়, উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে নতুন ধাপের সংস্কার প্রয়োজন।

জাইদি সাত্তার জানালেন, পিআরআইয়ের প্রতিবেদনে ছয়টি গুরুত্বপূর্ণ সংস্কার খাত চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত শুল্ককাঠামো যৌক্তিক করা, বাণিজ্য উন্মুক্তকরণ জোরদার, করব্যবস্থার আমূল সংস্কার, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, জ্বালানি খাত সংস্কার, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পুনর্গঠন, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোয় বিনিয়োগ বৃদ্ধি।

তবে বহির্বাণিজ্য খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পিআরআই চেয়ারম্যান। তার ভাষ্য, এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে রপ্তানি বহুমুখীকরণ, বৈশ্বিক মূল্য শৃঙ্খলে সংযুক্তি এবং আধুনিক শিল্পনীতি গ্রহণ এখন সময়ের দাবি। বাংলাদেশ আর শুধু প্রচলিত প্রবৃদ্ধির উৎসের ওপর নির্ভর করতে পারবে না। ভবিষ্যতের প্রতিযোগিতা সক্ষমতা নির্ভর করবে উৎপাদনশীলতা, উদ্ভাবন, নীতির পূর্বানুমানযোগ্যতা এবং প্রযুক্তি ও বিনিয়োগের প্রতি উন্মুক্ততার ওপর।

‘এ আলোচনা দেশের অর্থনৈতিক সংস্কার নিয়ে আরও গভীর চিন্তাভাবনার সুযোগ তৈরি করবে এবং বাংলাদেশের উন্নয়নের পরবর্তী ধাপের জন্য প্রয়োজনীয় নীতিগত দিকনির্দেশনা দেবে’, আশা প্রকাশ করেন জাইদি সাত্তার।

জাতীয়পিআরআইবাজেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার