Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

৭ দিনে ৪ শিশুকে ধর্ষণের পর হত্যা

রামিসা-ফাহিমা-লামিয়া-আছিয়ার জন্য কাঁদছে দেশ

মনির হোসেন রনি
মনির হোসেন রনি
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৬:১৭
রামিসা-ফাহিমা-লামিয়া-আছিয়ার জন্য কাঁদছে দেশ

গ্রাফিকস: আগামীর সময়

এক সপ্তাহ। কয়েকটি জেলা। হারাল চারটি নিষ্পাপ ছোট্ট প্রাণ। কিন্তু সব শিশুর ঘটনাই যেন মানবতার মুখে একেকটি নির্মম চপেটাঘাত। দেশ জুড়ে শিশু ধর্ষণ ও হত্যার ধারাবাহিক ঘটনায় মানুষ ক্ষোভে ফুঁসলেও আতঙ্ক কাটছে না কোথাও। এসব শিশুদের থাকার কথা স্কুলের বেঞ্চে, খেলার মাঠে, স্বপ্ন আর হাসির ভুবনে— তারাই আজ বিকৃত মানসিকতার হিংস্রতার শিকার। কেউ হারাচ্ছে শৈশব, কেউ হারিয়ে যাচ্ছে চিরতরে। প্রশ্ন উঠছে— এই সমাজ ঠিক কতটা নিরাপদ? আর কত নিষ্পাপ প্রাণ ঝরলে জাগ্রত হবে বিবেক?

পল্লবী থেকে সিলেট পর্যন্ত সব ঘটনায় উঠে এসেছে সমাজের অন্ধকার চিত্র। এমন ঘটনায় বিচার ও নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। ফিরে আসছে একই বিভীষিকা। ফলে শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের শঙ্কা যেমন বাড়ছে, তেমনি গভীর হচ্ছে একটি প্রশ্ন— নিষ্পাপ শিশুদের ঝরে যাওয়ার দায় কার?

পল্লবীতে ৮ বছরের রামিসা

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যা করা হয়েছে ধর্ষণের পর। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আদালতে। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তার জবানবন্দি রেকর্ড করে পাঠানোর নির্দেশ দেন কারাগারে। 

আরও পড়ুন

রামিসার মাথা

২১ মে ২০২৬

একই মামলায় অভিযুক্ত সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও পাঠানো হয়েছে কারাগারে।

মামলার বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার সময় রামিসাকে কৌশলে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যায় অভিযুক্তরা। পরে পরিবারের সদস্যরা খোঁজ করতে গিয়ে সোহেল ও স্বপ্নার ঘরে রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করেন। পাশেই একটি বালতিতে পাওয়া যায় শিশুটির মাথা।

এ ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে দেশ জুড়ে।

সিলেটে চার বছরের ফাহিমা

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে চার বছরের শিশু ফাহিমা আক্তারকেও যৌন নির্যাতনের পর হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী ও সম্পর্কে চাচা জাকির হোসেনকে গত সোমবার গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, ফাহিমাকে বাড়িতে ডেকে নিয়ে নির্যাতনের পর হত্যা করে মরদেহ ব্যাগে ভরে পাশের ডোবায় ফেলে দেয় জাকির। গত শুক্রবার শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী থানা ঘেরাও করে। পরে অভিযুক্তের বাড়িতেও চালানো হয় হামলা।

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেতে লামিয়ার মরদেহ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চার বছরের শিশু লামিয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় নবম শ্রেণির ছাত্র মুরসালিনকে আটক করেছে পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, গত বুধবার বিকালে শিশুটিকে নিয়ে ঘুরতে দেখা যায় মুরসালিনকে। সন্ধ্যার পর লামিয়া নিখোঁজ হলে খোঁজাখুঁজি শুরু হয়। পরদিন সকালে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে মুরসালিন হত্যার কথা স্বীকার করলে তার দেওয়া তথ্য অনুযায়ী ভুট্টাক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

‘ধর্ষণের পর ধরা পড়ে যাওয়ার ভয় থেকেই শিশুটিকে হত্যা করা হয়েছে’— বলছে পুলিশ।

ধর্ষণের পর আছিয়াকে হত্যার অভিযোগ সৎ মামার বিরুদ্ধে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১০ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সৎ মামা রাজা মিয়ার বিরুদ্ধে। গত শনিবার বিকালে নিজ ঘরের খাটের ওপর শিশুটির মরদেহ পাওয়া যায়।

শিশুদের ছোটবেলা থেকেই নৈতিক, সামাজিক ও মানবিক শিক্ষা জরুরি। একই সঙ্গে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বিশেষ আদালতের মাধ্যমে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর করা গেলে এ ধরনের অপরাধ কমে আসবে অনেকাংশ

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই রাজা মিয়া ওই পরিবারের সঙ্গে বসবাস করতেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে শিশুটিকে।

আরও পড়ুন

রামিসার কবরের পাশে দাঁড়িয়ে নির্বাক ৯০ বছরের দাদা

২১ মে ২০২৬

এদিকে সাম্প্রতিক ধর্ষণ ও শিশু হত্যার ঘটনা নিয়ে উৎকণ্ঠা ও আতঙ্ক বেড়েছে অভিভাবকদের মধ্যে। সন্তানদের নিরাপত্তা নিয়ে তারা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি চিন্তিত। একা স্কুলে যাওয়া, খেলাধুলা করা কিংবা প্রতিবেশীর বাসায় যাওয়ার মতো সাধারণ বিষয়গুলোও এখন অনেক অভিভাবকের কাছে উদ্বেগের কারণ। প্রতিদিন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার খবর দেখে আরও বাড়ছে তাদের আশঙ্কা।

সন্তান ঘর থেকে বের হলে এখন আর নিশ্চিন্ত থাকতে পারি না। আগে ভয় ছিল দুর্ঘটনার, এখন ভয় মানুষ নিয়েই। যারা শিশুদের ওপর এমন পাশবিক নির্যাতন চালায়, তাদের জন্য দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি। না হলে অভিভাবকদের এই আতঙ্ক কখনোই কমবে না

অনেকেই বলছেন, অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এই ভয় ও অনিশ্চয়তা কাটবে না। ফলে সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবারগুলোর মধ্যে বাড়তি সতর্কতা ও উদ্বেগ দেখা দিয়েছে।

ঢাকা উত্তরার বাসিন্দা ও দুই সন্তানের মা আমেনা আক্তারের সঙ্গে কথা হয় আগামীর সময়ের। বললেন, ‘সন্তানদের এখন একা বাইরে পাঠাতে ভয় লাগে। স্কুলে যাওয়া, খেলতে যাওয়া, এমনকি পাশের বাসায় যাওয়ার ক্ষেত্রেও দুশ্চিন্তায় থাকতে হয়। প্রতিদিন খবর খুললেই শিশু নির্যাতন বা হত্যার ঘটনা দেখি। একজন মা হিসেবে এটা খুবই আতঙ্কের। আমরা চাই, অপরাধীদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে কেউ শিশুদের দিকে কুনজর দেওয়ার সাহস না পায়।’

আরও পড়ুন

জ্ঞান ফিরলেই মেয়েকে খুঁজছেন রামিসার মা

২১ মে ২০২৬

ঢাকার পল্লবীর বাসিন্দা ও এক শিশুর বাবা রমজান আলী বলছেন, ‘সন্তান ঘর থেকে বের হলে এখন আর নিশ্চিন্ত থাকতে পারি না। আগে ভয় ছিল দুর্ঘটনার, এখন ভয় মানুষ নিয়েই। যারা শিশুদের ওপর এমন পাশবিক নির্যাতন চালায়, তাদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি। না হলে কমবে না অভিভাবকদের এই আতঙ্ক।’

শিশু অধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান মাহবুবা রহমান কাকলির ভাষ্য, ‘সাম্প্রতিক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর পেছনে সামাজিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতি বড় কারণ। অধিকাংশ ভুক্তভোগী নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাওয়ার সুযোগ দেখছে।’

নিজের মেয়েকে হারানোর পরও যখন একজন বাবা বলেছেন, ‘আমি বিচার চাই না’, তখন তা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। কিছু মামলা দ্রুত বিচার হলেও উচ্চ আদালতে মামলা জটের কারণে বছরের পর বছর লেগে যায়, ফলে বিচার বিলম্বিত হয়

‘গত দেড় বছরে বহু শিশু ধর্ষণের ঘটনার বিচার না হওয়ায় অপরাধ প্রবণতা বেড়েছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু রাষ্ট্র নয়, পরিবার, সমাজ, স্কুল ও প্রতিবেশীকেও সমানভাবে দায়িত্ব নিতে হবে’, যোগ করেন তিনি।

আরও পড়ুন

রামিসা হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

২১ মে ২০২৬

মাহবুবা রহমান কাকলি বলছেন, ‘শিশুদের ছোটবেলা থেকেই নৈতিক, সামাজিক ও মানবিক শিক্ষা জরুরি। একই সঙ্গে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বিশেষ আদালতের মাধ্যমে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা গেলে এ ধরনের অপরাধ কমে আসবে অনেকাংশে।’

বিচারব্যবস্থার দুর্বলতার কারণেই অপরাধীরা ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার মতো জঘন্য অপরাধ করার সাহস পাচ্ছে বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

আগামীর সময়কে এই আইনজীবী বললেন, ‘বিচার ব্যবস্থার দুর্বলতার কারণেই অপরাধীরা ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার মতো জঘন্য অপরাধ করার সাহস পাচ্ছে। সংবিধান অনুযায়ী বিচার পাওয়া সব নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে অনেক মানুষই সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।’

‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করার কথা থাকলেও বাস্তবে তা হয় না। তদন্ত ও ডিএনএ রিপোর্ট পেতে দীর্ঘ সময় লাগে। পর্যাপ্ত ডিএনএ ল্যাব ও বিশেষায়িত তদন্ত সংস্থার অভাবে বিচারপ্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। যা ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে তৈরি করছে হতাশা’, যোগ করেন ইশরাত হাসান।

তার ভাষ্য, ‘নিজের মেয়েকে হারানোর পরও যখন একজন বাবা বললেন, ‘আমি বিচার চাই না’, তখন তা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। কিছু মামলা দ্রুত বিচার হলেও উচ্চ আদালতে মামলা জটের কারণে বছরের পর বছর লেগে যায়, ফলে বিচার বিলম্বিত হয়।’

বিচারটা সঠিকভাবে করা গেলে অপরাধের মাত্রা অনেকাংশই কমবে বলে মনে করেন ইশরাত হাসান। তার মতে, দৃষ্টান্তমূলক বিচার হলে ভয় পাবে অন্য অপরাধীরাও। কিন্তু বিচার পাচ্ছে না মানুষ।

‘দেশে পর্যাপ্ত বিচারক ও আদালত নেই। প্রতিটি জেলায় ডিএনএ ল্যাব থাকা দরকার। তদন্তের জন্য বিশেষ এজেন্সি দরকার, যারা শুধুু ধর্ষণ মামলাগুলো তদন্ত করবে’— অভিযোগের সুরে বললেন আইনজীবী ইশরাত।

রামিসাহত্যাধর্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    advertiseadvertise