Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বাংলা একাডেমি ফন্টের উদ্বোধন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৮:২৮
বাংলা একাডেমি ফন্টের উদ্বোধন

ছবি: আগামীর সময়

‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টায় একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফন্টটির নমুনা বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

‘তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প’-এর পক্ষে প্রকল্প পরিচালক মাহবুব করিম, ভাষাপ্রযুক্তি বিশেষজ্ঞ মামুন অর রশীদ ও প্রকাশনা বিশেষজ্ঞ শহীদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থেকে ফন্টটির নমুনা হস্তান্তর করেন।

বাংলা ভাষাকে তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারে আরও সমৃদ্ধ ও ব্যবহারবান্ধব করতে ‘বাংলা একাডেমি’ টাইপফেইসটি তৈরি করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। মুদ্রণ ও ডিজিটাল— দুই মাধ্যমেই বাংলা ও ইংরেজি ব্যবহারের উপযোগী করে তৈরি ফন্টটি পুস্তক মুদ্রণ ও দাপ্তরিক কাজেও ব্যবহার করা যাবে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘বাংলা ভাষাকে আরো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখবে। পরীক্ষামূলকভাবে বাংলা একাডেমির বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে।’

আগামী দিনে সবার জন্যই এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মহাপরিচালক।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে পরিচালিত ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের আওতায় ফন্টটি উন্নয়ন করা হয়েছে। ওয়েব, মোবাইল ও কম্পিউটারে বাংলার ব্যবহার সহজ করা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষাকে আরও শক্তিশালী অবস্থানে নেওয়া প্রকল্পটির অন্যতম লক্ষ্য।

ফন্টটির অন্যতম বৈশিষ্ট্য হলো একই ফন্টে বাংলা ও ইংরেজি সমান আকৃতিতে ব্যবহারের সুবিধা। প্রচলিত বাংলা ফন্টে বাংলা ও ইংরেজি বর্ণের আকার ও লাইন স্পেসিংয়ের পার্থক্যের কারণে অনেক সময় আলাদা ফন্ট ব্যবহার করতে হয়। নতুন টাইপফেইসে এ সমস্যার সমাধান করা হয়েছে বলে জানানো হয়।

প্রকল্পসংশ্লিষ্টদের মতে, বাংলা ভাষার মুদ্রণ ও ডিজিটাল ব্যবহারে দীর্ঘদিনের কিছু কারিগরি সীমাবদ্ধতা দূর করতে ‘বাংলা একাডেমি’ টাইপফেইস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বাংলা একাডেমিফন্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়