Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সবাইকে পাশে চান কথাশিল্পী

পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫০
সবাইকে পাশে চান কথাশিল্পী

কথাসাহিত্যিক নাসরীন জাহান

সাহিত্যের ক্যানভাসে যিনি শব্দের ছন্দে বুনেছেন অন্যদের সুখ-দুঃখের গল্প, সেই খ্যাতিমান কথাসাহিত্যিক নাসরীন জাহান আজ নিজেই এখন কঠিন জীবন-সংগ্রামের মুখোমুখি। ইউরিনারি ব্লাডার ক্যানসার ও জটিল কিডনি রোগে আক্রান্ত এই গুণী সাহিত্যিকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন লেখক ও প্রকাশকরা। নাসরীন জাহানের পরিবারও জানিয়েছে, এ মুহূর্তে তাদের রাষ্ট্রীয় সহযোগিতা প্রয়োজন। তবে কেউ ব্যক্তিগতভাবে সহযোগিতা করতে চাইলে তা-ও গ্রহণ করবেন তারা।

প্রায় দেড় বছর ধরে অসুস্থতায় ভুগছেন নাসরীন জাহান। তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। নাসরীন জাহানের স্বামী কবি আশরাফ আহমদ গতকাল মঙ্গলবার রাতে আগামীর সময়কে বলেছেন, ‘এখন ইউরিনারি ব্লাডার ও দুটি কিডনি ফেলে দিতে হবে। এটি একটি মেজর সার্জারি। বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য এ মুহূর্তে আমাদের নেই। দেশেই চিকিৎসা হবে।’

গতকাল এক ফেসবুক পোস্টে কবি ফরিদ কবির লিখেছেন, ‘নাসরীন জাহানের প্রধান পরিচয় কথাসাহিত্যিক হিসেবেই। এক বছরের বেশি সময় ধরেই ও ভুগছে ক্যানসারে। এ ছাড়া ও ভুগছে কিডনি ডিজিজে। কয়েক মাস ধরেই ওর ক্রিয়েটিনিন ৬.৫-এর ওপরে। ইউরিনারি ব্লাডারে ওর ক্যানসার ধরা পড়ার পর থেকেই কেমোথেরাপি চলছে। এটি তো সত্য, ক্যানসার ও কিডনি ডিজিজ যার আছে, তার পরিবারের পথে বসা ছাড়া উপায় থাকে না। আমার মনে হয়, এবার আমাদের উচিত নাসরীনের পাশে দাঁড়ানো। নাসরীনের শারীরিক ও মানসিক কষ্ট আমাদের পক্ষে ভাগ করে নেওয়া কঠিন। কিন্তু আমরা কি আমাদের সাহায্যের হাতটা বাড়াতে পারি না? আমার বন্ধু ও স্বজনদের কাছে আন্তরিক অনুরোধ, প্লিজ, চলুন আমরা একটু হাতটা বাড়াই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি সাহিত্য অঙ্গনের অনেকে শেয়ার করেছেন। প্রকাশনা সংস্থা ‘অন্যপ্রকাশ’-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম লিখেছেন, ‘সংকটের সময়ে একজন মানুষের পাশে আরেকজন দাঁড়াবে, এটিই তো মানবিকতার সবচেয়ে সুন্দর পরিচয়। আসুন, আমরা সকলে মিলে কথাশিল্পী নাসরীন জাহানের পাশে দাঁড়াই। তার পাশে দাঁড়াতে আমাদের এতটুকু সহযোগিতাই এখন অনেক বড় বিষয়।’

পরিবারের অবস্থান স্পষ্ট করে কবি আশরাফ আহমদ আগামীর সময়কে বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে হাত পেতে সাহায্য চাওয়াটা আমাদের পরিবারের জন্য খুবই বিব্রতকর। আমরা চাই না, সাধারণ মানুষের কাছ থেকে এভাবে হাত পেতে আর্থিক সাহায্য নেওয়া হোক। নাসরীন জাহান একজন সাহিত্যিক, দেশের জন্য তার অবদান রয়েছে। সরকারের কাছে সহায়তার অধিকার তার নিশ্চিতভাবেই আছে। আমরা চাই, সরকার তার চিকিৎসার সার্বিক দায়িত্ব নিক।’ তবে কেউ স্বপ্রণোদিত হয়ে ব্যক্তিগতভাবে পাশে দাঁড়াতে চাইলে সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রথম উপন্যাস ‘উড়ুক্কু’ প্রকাশের মাধ্যমে পাঠকমহলে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন নাসরীন জাহান। পরে গল্প, উপন্যাস ও বৈচিত্র্যময় লেখালেখির মধ্য দিয়ে বাংলা সাহিত্যে তিনি নিজস্ব এক জগৎ নির্মাণ করেছেন।

কথাশিল্পীনাসরীন জাহানসাহিত্যইউরিনারি ব্লাডার ক্যানসার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে