গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাসাহিত্যিক নাসরীন জাহান। তিনি ইউরিনারি ব্লাডার ক্যানসার ও কিডনিজনিত জটিলতায় ভুগছেন। তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।সম্প্রতি কবি ও লেখক ফরিদ কবির এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, কথাসাহিত্যিক নাসরীন জাহান এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে আক্রান্ত। ইউরিনারি ব্লাডারে ক্যানসার ধরা পড়ার পর থেকেই তার কেমোথেরাপি চলছে। ক্যানসারের পাশাপাশি তিনি কিডনি জটিলতায়ও (কিডনি ডিজিজ) ভুগছেন এবং গত কয়েক মাস ধরে তার রক্তের...