হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২১০
আগামীর সময় ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে উপসর্গ ও হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২১০ জন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হাম উপসর্গ নিয়ে একজন, চট্টগ্রাম বিভাগে দুজন, ময়মনসিংহ বিভাগে একজন ও বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৪ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪৬ জনের। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ জন।
গত ১৫ মার্চ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮০ হাজার ২ জন।



