হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
আগামীর সময় ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ১২ জনে দাঁড়াল।
এ সময় গত এক দিনে নতুন করে ১ হাজার ১১১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের—যার একজন চট্টগ্রাম ও অন্যজন নোয়াখালী জেলার। অপর শিশুটির মৃত্যু হয়েছে ঢাকায়।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। এর মধ্যে নিশ্চিত হামের কারণে ১০০ জনের এবং হামের উপসর্গ নিয়ে ৯১২ জনের মৃত্যু হয়েছে।



