ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, একদিনে নিভল ৫
- চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছে ১৮ জন
অনলাইন ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের, যা চলতি বছর এক দিনে এডিস মশাবাহিত রোগে সর্বোচ্চ প্রাণহানি। একই সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১২৪ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৮ জন। যাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৮ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯২৪ জন। যার মধ্যে ৩ হাজার ৬৭৯ জন পুরুষ ও ২ হাজার ২৪৪ জন নারী।
২৪ ঘণ্টায় মৃত্যুর ৫৬ দশমিক ৫ শতাংশ পুরুষ, ৪৩ দশমিক ৫ শতাংশ নারী। মৃত্যুর দুইজনের বয়স ৫০ বছরের নিচে।






