হাম ও উপসর্গে এক দিনে ৬ মৃত্যু, আক্রান্ত ১৩৯০

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুইজন ও উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। ফলে এক দিনে হাম ও উপসর্গ নিয়ে মোট ছয়জনের মৃত্যু হলো। এ সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৯০ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে এক হাজার ১৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৩৬ জন মারা গেছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন, সিলেটে একজন ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছে। হামে নিশ্চিত মৃত্যু হয়েছে দুইজনের, তারাও ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে এক হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগী বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ২৯৩ জন।



