Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৬:৪১
শেয়ার করুন:
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

থ্যালাসেমিয়া রোগীসহ নিয়মিত রক্তের প্রয়োজন হয় এমন রোগীদের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি। এ কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৩২ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন, যা রবির এ ধরনের আয়োজনে এখন পর্যন্ত সর্বোচ্চ অংশগ্রহণ।

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে গত ৮ নভেম্বর রাজধানীর শান্তা ফোরাম টাওয়ারে রবির করপোরেট কার্যালয়ে ‘রবি ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত উদ্যোগে রবি, শান্তা হোল্ডিংস লিমিটেড, আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি) এবং শান্তা ফোরাম কমিউনিটির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা অংশ নেন।

কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল নিয়মিত রক্ত পরিসঞ্চালনের ওপর নির্ভরশীল থ্যালাসেমিয়া রোগীসহ অন্যান্য রোগীদের জন্য রক্তের জোগান নিশ্চিত করতে সহায়তা করা। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে ছয় ধরনের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, চিফ পিপল অফিসার মুহাম্মদ শোয়েব বেগ এবং পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের পরিচালক শরীফ শাহ জামাল রাজ। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দা মাসুমা রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিবছর ২ নভেম্বর দেশে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়। দিবসটির গুরুত্ব তুলে ধরা এবং স্বেচ্ছায় রক্তদানে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করে রবি।

রক্তদান কর্মসূচির পাশাপাশি থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা তৈরিতেও কাজ করছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে দেশের থ্যালাসেমিয়া-প্রবণ এলাকাগুলোতে এক কোটি সচেতনতামূলক বার্তা পাঠিয়েছে রবি। এসব বার্তায় রোগটি সম্পর্কে সচেতনতা, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালন এবং মানবিক মূল্যবোধের বিকাশে অবদান রাখতে চায় তারা। 

থ্যালাসেমিয়াবিশ্ব থ্যালাসেমিয়া দিবস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল