থ্যালাসেমিয়া রোগীসহ নিয়মিত রক্তের প্রয়োজন হয় এমন রোগীদের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি। এ কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৩২ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন, যা রবির এ ধরনের আয়োজনে এখন পর্যন্ত সর্বোচ্চ অংশগ্রহণ।জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে গত ৮ নভেম্বর রাজধানীর শান্তা ফোরাম টাওয়ারে রবির করপোরেট কার্যালয়ে ‘রবি ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন...