Agamir Somoy E-Paper
শনিবার, ১১ জুলাই, ২০২৬
আগামীর সময়
দুর্ঘটনা থেকে বাঁচালেন ক্যাপ্টেন আসিফ
শনিবার, ১১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যুতে শীর্ষে ঢাকা

  • ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হামে মৃত্যু তিন শিশুর
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:১১
ডেঙ্গুতে মৃত্যুতে শীর্ষে ঢাকা

ডেঙ্গু এখন শুধু রাজধানীকেন্দ্রিক রোগ নয়। চলতি বছর বিভাগভিত্তিক সংক্রমণের চিত্রে বড় পরিবর্তন এসেছে। আক্রান্তের সংখ্যায় এবার দেশের শীর্ষে উঠে এসেছে বরিশাল বিভাগ। অন্যদিকে মৃত্যুর সংখ্যায় ময়মনসিংহকে ছাড়িয়ে শীর্ষ অবস্থানে ঢাকা বিভাগ।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুমের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে ৪ হাজার ৭৯৫ জন (৬১ দশমিক ৪ শতাংশ) পুরুষ এবং ৩ হাজার ২০ জন (৩৮ দশমিক ৬ শতাংশ) নারী। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ২৪ জন, যার মধ্যে ১২ জন পুরুষ ও ১২ জন নারী।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১৬ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ সবচেয়ে বেশি। বিশেষজ্ঞদের মতে, এই বয়সী মানুষ পড়াশোনা, চাকরি ও অন্যান্য কাজে বেশি বাইরে থাকায় দিনের বেলায় কামড়ানো এডিস মশার সংস্পর্শেও বেশি আসেন। তবে মৃত্যুর ঝুঁকি তুলনামূলক বেশি ৩০ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে। চিকিৎসকদের ভাষ্য, এ বয়সে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগ থাকায় জটিলতা দ্রুত বাড়তে পারে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ২ হাজার ৫৭ জন। এরপর ঢাকা বিভাগে ১ হাজার ৮৩৪, চট্টগ্রামে ১ হাজার ৪১৩ এবং খুলনায় ৯৭৭ জন আক্রান্ত হয়েছেন। তবে মৃত্যুর তালিকায় শীর্ষে ঢাকা বিভাগ, যেখানে মারা গেছেন ৯ জন। এ ছাড়া ময়মনসিংহে ৫ এবং খুলনা ও চট্টগ্রাম বিভাগে ৩ জন করে মারা গেছেন। মাসভিত্তিক তথ্যও উদ্বেগ বাড়াচ্ছে। জুন মাসে সর্বোচ্চ ২ হাজার ৯০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। জুলাই মাসের প্রথম দিকেই আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৭১১ জনে। এ ছাড়া মে মাসে আক্রান্ত হন ৭১৪ এবং এপ্রিলে ৬৪০ জন। মৃত্যুর দিক থেকেও জুন ছিল সবচেয়ে ভয়াবহ; এ মাসেই ১৩ জনের মৃত্যু হয়। চলতি জুলাইয়ে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন আরও ছয়জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেছেন, বয়স্ক ব্যক্তি, অল্প বয়সী শিশু, অন্তঃসত্ত্বা নারী, দুগ্ধপান করানো মা এবং ডায়াবেটিস, কিডনি রোগ, ক্যানসার ও অ্যাজমার মতো দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ডেঙ্গু জটিল আকার ধারণের ঝুঁকি বেশি থাকে।

হামে উদ্বেগজনক পরিস্থিতি : এদিকে দেশে হামের পরিস্থিতিও উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ১১৭ দিনে হাম ও এর উপসর্গে ৭৫০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৫৭ শিশু হামের উপসর্গ নিয়ে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু।

ডেঙ্গুমৃত্যুহামরাজধানীকেন্দ্রিক
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    ১২ জুলাই ২০২৬
    সকাল ৭:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    সুইজারল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    সুপার-সাব মেরিনোর গোলে সেমিফাইনালে স্পেন

    সুপার-সাব মেরিনোর গোলে সেমিফাইনালে স্পেন

    ১১ জুলাই ২০২৬, ০০:১২

    গিট্টু, বাঘা, বাউল, পারুলদের সঙ্গে মুস্তাফা মনোয়ার স্মরণ

    গিট্টু, বাঘা, বাউল, পারুলদের সঙ্গে মুস্তাফা মনোয়ার স্মরণ

    ১১ জুলাই ২০২৬, ০০:১৪

    স্কালোনির কি মনে আছে পোজ্জোর রেকর্ড!

    স্কালোনির কি মনে আছে পোজ্জোর রেকর্ড!

    ১১ জুলাই ২০২৬, ০০:৪৭

    রাশিয়াকে রুখতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ৪ সিনেটরের সমঝোতা

    রাশিয়াকে রুখতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ৪ সিনেটরের সমঝোতা

    ১১ জুলাই ২০২৬, ০১:৩৮

    আরও ভয়ংকর বর্ষার মুখোমুখি কক্সবাজার

    আরও ভয়ংকর বর্ষার মুখোমুখি কক্সবাজার

    ১১ জুলাই ২০২৬, ০২:২০

    ঢাকাগামী স্লিপার বাসে ৯২ হাজার ইয়াবা

    ঢাকাগামী স্লিপার বাসে ৯২ হাজার ইয়াবা

    ১১ জুলাই ২০২৬, ০৪:০৯

    ‘একদিন একরাইত পেটে দানা পড়ল না’

    ‘একদিন একরাইত পেটে দানা পড়ল না’

    ১১ জুলাই ২০২৬, ০৪:২৯

    দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ধাক্কা, নিহত ২

    দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ধাক্কা, নিহত ২

    ১১ জুলাই ২০২৬, ০৩:২২

    সীমান্তে অনুপ্রবেশ, মিয়ানমারের ৮ নাগরিক আটক

    সীমান্তে অনুপ্রবেশ, মিয়ানমারের ৮ নাগরিক আটক

    ১১ জুলাই ২০২৬, ০৪:০২

    বেলুচিস্তানে ৭ দিনে নিহত ৭৫ সন্ত্রাসী

    বেলুচিস্তানে ৭ দিনে নিহত ৭৫ সন্ত্রাসী

    ১১ জুলাই ২০২৬, ০৪:৫৭

    ইরানের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনজুড়ে বিক্ষোভ

    ইরানের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনজুড়ে বিক্ষোভ

    ১১ জুলাই ২০২৬, ০১:২০

    সস্তা গল্প বানালে দর্শক বুঝে ফেলে

    সস্তা গল্প বানালে দর্শক বুঝে ফেলে

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩৪

    ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক

    ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক

    ১১ জুলাই ২০২৬, ০১:১১

    জন্মদিনের উপহার পেয়ে...

    জন্মদিনের উপহার পেয়ে...

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩৩

    পানির নিচে রাশমিকার অ্যাকশন

    পানির নিচে রাশমিকার অ্যাকশন

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩৩

    advertiseadvertise