Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

মরণোত্তর কর্নিয়া দানে সবাইকে উৎসাহিত করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৩:৩৮
শেয়ার করুন:
মরণোত্তর কর্নিয়া দানে সবাইকে উৎসাহিত করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: আগামীর সময়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশে কর্নিয়াজনিত অন্ধত্ব প্রতিরোধ ও দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে দেশের আই ব্যাংকগুলোকে পুনরুজ্জীবিত ও পুনর্গঠন করা হবে। একই সঙ্গে সচেতনতা বাড়িয়ে মরণোত্তর কর্নিয়া দানে মানুষকে উৎসাহিত করতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ কর্নিয়া অ্যান্ড রিফ্র্যাক্টিভ সোসাইটি’র চতুর্থ দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত বলেছেন, চক্ষুসংক্রান্ত রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য সবসময়ই তার দীর্ঘ গবেষণা ও শিক্ষকতার আগ্রহের জায়গা। দেশে অন্ধত্বের প্রধান কারণ ছানি হলেও ঐতিহাসিকভাবে কর্নিয়াজনিত অন্ধত্বও অন্যতম বড় কারণ ছিল। ২০-৩০ বছর আগে ভিটামিন ‘এ’-এর অভাবে শিশুদের কর্নিয়াজনিত অন্ধত্বের প্রকোপ অনেক বেশি ছিল। তবে সরকারের টিকাদান কর্মসূচির (ইপিআই) সঙ্গে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরুর পর থেকে এ ধরনের অন্ধত্বের বিরাট অংশ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বর্তমানে কর্নিয়াজনিত অন্ধত্বের প্রধান কারণ হলো চোখের সংক্রমণ ও আঘাত।

ড. এম এ মুহিত বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদের প্রথম অধিবেশনেই ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন বিল’ পাস করেছে। এই আইনি কাঠামোর ভেতরে কর্নিয়া প্রতিস্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশে বর্তমানে প্রায় ৫০ জন কর্নিয়া বিশেষজ্ঞ সার্জন আছেন এবং এর মধ্যে ২৫ জন নিয়মিত কর্নিয়া প্রতিস্থাপন করছেন। তবে দাতা কর্নিয়ার অভাবে বেশিরভাগ প্রতিস্থাপন বিদেশ থেকে আমদানি করা কর্নিয়ার ওপর নির্ভরশীল, যা রোগীদের জন্য ব্যয়বহুল ও জটিল।

পরিসংখ্যান তুলে ধরে আন্তর্জাতিক চক্ষু ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড মুহিত বলেছেন, দেশে প্রায় ১৫ হাজার মানুষ দুই চোখের কর্নিয়াজনিত অন্ধত্বে ভুগছেন এবং আরও প্রায় ৫০ হাজার মানুষ এই ঝুঁকিতে রয়েছেন। এ ছাড়া ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত প্রায় ২ হাজার তরুণ-তরুণী দৃষ্টিশক্তি হারিয়েছেন, যাদের বড় একটি অংশের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্নিয়া প্রতিস্থাপনের সুযোগ পেলে তাদের অনেকেই দৃষ্টি ফিরে পাবেন।

তিনি আরও বলেন, সংক্রমণ ও আঘাতজনিত কর্নিয়াজনিত অন্ধত্বের বড় অংশই প্রতিরোধযোগ্য। এজন্য সন্ধানী, জাতীয় চক্ষুদান সমিতি, আই ব্যাংক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা নিতে হবে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ বাড়াতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মেহবুব উল কাদির, বাংলাদেশ কর্নিয়া অ্যান্ড রিফ্র্যাক্টিভ সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. সারওয়ার আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কাজী মনিরুজ্জামান, অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ডা. তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।

ড. এম এ মুহিত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও