Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

বেঁধে দেওয়া সময় শেষেও আদ্-দ্বীনে রোগীরা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:৫২
বেঁধে দেওয়া সময় শেষেও আদ্-দ্বীনে রোগীরা

সংগৃহীত ছবি

ঢাকার মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হয়েছে, এ খবর এখন পুরনো। সবশেষ খবর হলো, গতকাল শনিবার রাত পর্যন্ত হাসপাতালটিতে ভর্তি ছিলেন ২৩৪ রোগী। অথচ ৭২ ঘণ্টার মধ্যে রোগীদের ছয়টি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও রোগীরা রয়েছেন এবং তাদের চিকিৎসাও দিচ্ছে লাইসেন্স হারানো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি।

গতকাল সন্ধ্যা ৭টার দিকে আদ্-দ্বীন হাসপাতালে গিয়ে দেখা গেল, আলিফ ভবন-১-এর পাশে হাসপাতালের বিভিন্ন সেবার তালিকার সঙ্গে টানানো রয়েছে লাইসেন্স বাতিলের সরকারি নোটিসটি। সেখানে কয়েকজন স্বজন মনোযোগ দিয়ে পড়ছিলেন সেটি, আলোচনাও করছিলেন নিজেদের মধ্যে। কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বললেন, হঠাৎ করে হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত না নিয়ে আগে সতর্কতা বা কিছু সময় দেওয়া হলে রোগীদের জন্য সুবিধা হতো।

শরীয়তপুর থেকে গুরুতর অসুস্থ এক রোগীকে নিয়ে তিন দিন আগে হাসপাতালে এসেছেন শহিদুল্লাহ। তিনি বললেন, ‘আমার রোগীর অবস্থা খুবই খারাপ। এখন তাকে অন্য হাসপাতালে নেওয়া কঠিন। সরকার যদি রোগী স্থানান্তরের ব্যবস্থা করত, তাহলে সুবিধা হতো। এ অবস্থায় কিছু হয়ে গেলে আমি কী করব?’

হাসপাতালোর পরিচালক তারিকুল ইসলাম মুকুল জানালেন, হাসপাতালের সব কার্যক্রম বন্ধ রয়েছে, কোনো সেবা দেওয়া হচ্ছে না। যাদের অবস্থা ‘ক্রিটিকাল’ তাদেরই দেওয়া হচ্ছে সেবা।

লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত ঘোষণার আগের দিন হাসপাতালে ২৪৩ জন রোগী ছিলেন ভর্তি। গতকাল পর্যন্ত নয়জন রোগী ছেড়েছেন হাসপাতাল। বর্তমানে ভর্তি রয়েছেন ২৩৪, যাদের মধ্যে ৯ জন আইসিইউতে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অধিকাংশ রোগীর অবস্থাই জটিল এবং তাদের দ্রুত অন্যত্র স্থানান্তর করা সহজ নয়।

অন্যদিকে হাসপাতালের ডায়ালাইসিস সেবা বন্ধ থাকায় নির্ধারিত সময়ে চিকিৎসা না পেয়ে ৫০ বছর বয়সী কিডনি রোগী কামাল মিয়া মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার তার ডায়ালাইসিসের সময় ছিল। কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় সেটি সম্ভব হয়নি। বিকল্প হিসেবে সরকার নির্ধারিত অন্য ছয়টি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে অন্য কোথাও নেওয়ার আগেই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আদ-দ্বীন হাসপাতালরোগীলাইসেন্স বাতিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪

    advertiseadvertise