একদিনেই ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৫৬ শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত ১৩৫৬ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৬০ শিশু এবং সন্দেহজনক হামে ১২৯৬ শিশু শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৭২২ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৪২ রোগী।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে মারা গেছে ১১২৮ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১০২৬ এবং নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে।



