হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১৩৪৮
আগামীর সময় ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৮ জন।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৬৯ জন। গত ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৭৪ জন।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৯ জন, গত ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৬ হাজার ৬৮৭ জন।
গত ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২লাখ ৩৭ হাজার ৬৪৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪৯৫ জন।



