Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

দুই মাস আগেই মজুরি বোর্ড, শঙ্কা কাটেনি মালিকদের

আল আমিন রুবেল
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৪
শেয়ার করুন:
দুই মাস আগেই মজুরি বোর্ড, শঙ্কা কাটেনি মালিকদের

শ্রমিক অসন্তোষ এড়াতে এবং জীবনযাত্রা ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে অন্তর্বর্তী সরকারের সময় আইন সংশোধন করা হয়। সেখানে প্রতি পাঁচ বছরের পরিবর্তে তিন বছর অন্তর মজুরি বোর্ড গঠনের বিধান করা হয়। সেই অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামো কার্যকর হয়। সে হিসাবে পরবর্তী নতুন বোর্ড গঠন হওয়ার কথা ২০২৬ সালের ডিসেম্বরে। তবে নির্ধারিত সময়ের দুই মাস আগেই গতকাল রবিবার নতুন মজুরি বোর্ড গঠন করা হয়। এতে পোশাকশিল্প খাতের উদ্যোক্তা ও মালিকপক্ষের মধ্যে নতুন করে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে।

এদিকে ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনের মুখে গতকাল সাভার, আশুলিয়া,মিরপুর ও গাজীপুরে অন্তত ৫২৯ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল এসব কারখানায় ছুটি দেওয়া হয়। খাতসংশ্লিষ্টদের ধারণা, এতে কমপক্ষে ৩ কোটি মার্কিন ডলারের রপ্তানি কার্যক্রম ব্যাহত হবে।

দাবির মুখে গতকাল ছয় সদস্যের একটি মজুরি বোর্ডও গঠন করে দিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বোর্ডের সদস্যরা যত দ্রুত সম্ভব কাজ শুরু করবেন। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, ব্যবসায়িক সক্ষমতা এবং শিল্পের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে মজুরি নির্ধারণের সুপারিশ তৈরি করবে বোর্ড।

বিদ্যমান শ্রম আইন অনুযায়ী, প্রতি তিন বছর পর নতুন মজুরি বোর্ড গঠনের কথা। সর্বশেষ ২০২৩ সালের ৯ এপ্রিল পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছিল। ওই বোর্ডের সুপারিশে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়, যা ওই বছরের ১ ডিসেম্বর থেকে কার্যকর হয়।

টানা চার দিনের এই আন্দোলনকে শুধু মজুরি বাড়ানোর জন্য মনে করছেন না পোশাক খাতের উদ্যোক্তারা। অনেকেই বলছেন, এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। 

কথা হলো পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে। তিনি আগামীর সময়কে বললেন, ‘শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা এবং এর পাশের এলাকার প্রায় ৫২৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এতে তাৎক্ষণিক প্রায় ৩০ মিলিয়ন ডলারের রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। দীর্ঘমেয়াদে এ ক্ষতির পরিমাণ আরও বেশি হবে।’ এ পরিস্থিতিতে ফের উৎপাদনে ফিরতে সরকারের সহযোগিতা চান তিনি।

নতুন মজুরি বোর্ডকে স্বাগত জানিয়ে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বললেন, ‘জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও রপ্তানি আদেশ কমে যাওয়ার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।’

তিনি বললেন, ‘সরকার, মালিক ও শ্রমিক— তিন পক্ষের আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করা উচিত, যাতে শ্রমিকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিল্পের সক্ষমতাও বজায় থাকে। শ্রমিক ও শিল্প একে অপরের পরিপূরক। শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে, শিল্প বাঁচলেই শ্রমিক বাঁচবে।’

পরিস্থিতির পর্যালোচনা করতে গতকাল বিকালে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারা সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে সাবেক সভাপতিসহ প্রায় ৩০০ সদস্য উপস্থিত ছিলেন। তারা নিজেদের মতামত তুলে ধরেছেন। নতুন মজুরি বোর্ড নিয়ে পরবর্তী করণীয় কী হবে, তাও ঠিক করা হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন আগামীর সময়কে বললেন, ‘কারখানা বন্ধ করে রাস্তায় শ্রমিকদের যে আন্দোলন হচ্ছে, আমি সেটাকে সমর্থন করি না। এই আন্দোলনের কোনো যৌক্তিকতাও নেই। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিদেশি ক্রেতারা এটাকে ভালোভাবে নেবেন না।’

তবে সরকার আরও ১০-১৫ দিন আগে এই মজুরি বোর্ড গঠন করলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যেত বলেও মত তার। বললেন, ‘দেরিতে হলেও মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এখন নতুন বোর্ড সবার সঙ্গে আলাপ-আলোচনা করে যত দ্রুত সম্ভব একটি যৌক্তিক মজুরি কাঠামো ঘোষণা করবে, এটি প্রত্যাশা করছি।’

এই আন্দোলনে বহিরাগতরাও যোগ দিয়েছে, এমন অভিযোগ বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তারের। তিনি বললেন, ‘যারা এই আন্দোলন করছে তারা ভালো করেনি। কিছু নিয়মিত শ্রমিকের সঙ্গে বহিরাগতরা যোগ দিয়ে এ ধরনের আন্দোলন করছে। আশা করছি, আগামীকাল থেকে আর আন্দোলন হবে না।’

শ্রমিক অসন্তোষজীবনযাত্রা ব্যয়মজুরি বোর্ডকারখানাশ্রম ও কর্মসংস্থানমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

    নেতার ছেলের এইচএসসি পাসের খবরে বিলুপ্ত ছাত্রদলের কমিটি

    নেতার ছেলের এইচএসসি পাসের খবরে বিলুপ্ত ছাত্রদলের কমিটি