Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

গ্রেপ্তার বেনজীরকে কি ফেরানো যাবে?

সাখাওয়াত কাওসার
সাখাওয়াত কাওসার
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ২৩:৪৫
গ্রেপ্তার বেনজীরকে কি ফেরানো যাবে?

সংগৃহীত ছবি

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এআই ক্যামেরার জালে সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের ধরা পড়ার খবরটি যতটা স্বস্তির, তাকে দেশে ফিরিয়ে আনার পথটি ততটাই কাঁটা বিছানো। পুলিশ সদর দপ্তর আশার আলো দেখলেও, এ নিয়ে সংশয়ে সংশ্লিষ্ট অনেকেই। তারা বলছেন, অতীতে আন্ডারওয়ার্ল্ডের জিসান কিংবা আরাভ খানের মতো ভয়ংকর অপরাধীদের ভিনদেশি পাসপোর্ট আর আইনি মারপ্যাঁচে আটকে গিয়েছিল প্রত্যর্পণ। অভিজ্ঞ ও চতুর পুলিশ কর্মকর্তা বেনজীরও যদি দুবাইয়ের আদালতে নিজের ক্যারিবীয় বা তুর্কি পাসপোর্ট উঁচিয়ে বসেন, তবে শেষ পর্যন্ত তাকে দেশে ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানো যাবে কি না, তা নিয়ে আইনজ্ঞদের মধ্যেই রয়েছে ধোঁয়াশা।

বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের আরব আমিরাত শাখা ‘ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)-আবুধাবি’। ইন্টারপোলের জারি করা রেড নোটিসের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করার বিষয়টি এনসিবি-ঢাকাকে গতকাল সকালে অবহিত করা হয়। আবুধাবি-এনসিবিকে ইমেইল করে ধন্যবাদ জানায় এনসিবি-ঢাকা। দ্রুতই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে প্রকৃতপক্ষেই বেনজীর আহমেদকে ফিরিয়ে আনা সম্ভব হবে কি না, তা দিয়ে নানা সন্দেহের কথা বলছেন সংশ্লিষ্ট অনেকে। যদিও বিষয়টি নিয়ে খুবই আশাবাদী পুলিশ সদর দপ্তর।

নাম প্রকাশে অনাগ্রহী অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা আগামীর সময়কে বললেন, আবুধাবি-এনসিবি নিজেদের উদ্যোগেই বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে এনসিবি-ঢাকাকে অবহিত করেছে। তাকে গ্রেপ্তারের জন্য সাম্প্রতিক সময়ে ইন্টারপোলকেও কোনো চিঠি দেয়নি এনসিবি-ঢাকা। এটা অনেক ইতিবাচক তাৎপর্য বহন করে।

তবে একাধিক সূত্র বলছে, বেনজীর আহমেদের তুরস্ক এবং ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বারমুডার পাসপোর্ট রয়েছে এমন তথ্যও রয়েছে। এসব পাসপোর্ট ব্যবহার করেই তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করছিলেন। সূত্র আরও বলছে, এখন যদি আদালতে ওঠানোর পর বেনজীর আহমেদ দাবি করেন তিনি অপর একটি রাষ্ট্রের নাগরিক তখন তা আদালতের সিদ্ধান্তের ওপরই সবকিছু নির্ভর করবে। কারণ অতীতে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ভয়ংকর অপরাধী জিসান আহমেদ এবং আরাভ খানকে এ-সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশে ফেরানো সম্ভব হয়নি। জিসান আহমেদ নিজেকে আলী আকবর চৌধুরী এবং ডমিনিকান রিপাবলিকের নাগরিক দাবি করেন। পুলিশ পরিদর্শক মামুন খান হত্যাসহ ডজনখানেক মামলার পলাতক আসামি আরাভ খানও নিজেকে ভারতীয় নাগরিক রবিউল দাবি করেন আরব আমিরাতের আদালতে। ইন্টারপোলের রেড নোটিস জারি থাকলেও ভিন্ন নাম ধারণ এবং ভিনদেশি পাসপোর্টধারী হওয়ার কারণে বাংলাদেশ তাদের ফেরাতে ব্যর্থ হয়। এর বাইরে দুর্নীতি ও অর্থ পাচার উভয় দেশেই ফৌজদারি অপরাধ হওয়ায় এই শর্ত পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আরব আমিরাতের আদালতে প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত লাগতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন আগামীর সময়কে বললেন, ‘বেনজীর আহমেদের ওপর গ্রেপ্তারি পরোয়ানা যে কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা জোর দিয়ে বলতে হবে আবুধাবির বাংলাদেশ দূতাবাসকে। এজন্য যথাযথ প্রমাণাদি উপস্থাপনের বিষয় রয়েছে। অনেক সময় অপরাধীরা তার বিষয়কে রাজনৈতিক ইস্যু বানিয়ে আইনের ফাঁকফোকরে বেরিয়ে যায়।’

আরও যত জটিলতা

বেনজীরের দুবাইতে সম্পদ: একাধিক সূত্রের দাবি, দুবাইয়ে বেনজীর আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে ৪ মিলিয়ন দিরহাম মূল্যের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। এ ছাড়া দুবাইয়ের অ্যামিরেটস এনবিডি ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা রাখার বিষয়টিও বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে। দেশে তার বিচার নিশ্চিত করতে হলে শুধু ব্যক্তিকে নয়, সম্পদ বাজেয়াপ্তের আলাদা আইনি প্রক্রিয়াও একই সঙ্গে চালাতে হবে। এ ছাড়া বেনজীর আহমেদ একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে আইনি ব্যবস্থা সম্পর্কে যথেষ্ট অবগত। তিনি দুবাইতে উচ্চ ক্ষমতাসম্পন্ন আইনজীবী নিয়োগ দিয়ে প্রত্যর্পণের বিরুদ্ধে আবেদন করতে পারেন। ইউএইর আদালতে এই আবেদন গৃহীত হলে প্রক্রিয়াটি দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও বেনজীর আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর আওতায় একাধিক মামলা বিচারাধীন। একাধিক মামলার নথি একত্রিত করে ইউএইর আদালতে উপস্থাপন করাও একটি জটিল আইনি কাজ।

সফলতার যত উদাহরণ

বিদেশে অবস্থানরত বাংলাদেশের পলাতক আসামিদের ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করা হয় ২০১৯ সালের ১৫ অক্টোবর। এই টাস্কফোর্স যথাযথ সূত্র ব্যবহার করে আসামিদের অবস্থান চিহ্নিতকরণ, দেশে ফিরিয়ে আনার উপায় নির্ধারণ, ফেরত আনার কার্যক্রম তদারকি এবং কোনো আসামি এরই মধ্যে বিদেশে নাগরিকত্ব গ্রহণ করে থাকলে সেক্ষেত্রে তাকে ফিরিয়ে আনার উপায় নির্ধারণ ও এ-সংক্রান্ত কার্যক্রম তদারকি করে থাকে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক শাহাদত হোসাইন আগামীর সময়কে বলেছেন, আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি না থাকলেও বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ অনেক আশাবাদী। কারণ তারা নিজ থেকেই উনাকে গ্রেপ্তার করে বাংলাদেশকে অবহিত করেছে।

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গত বছরের ২১ মে মহসিন মিয়াকে (৪৬) ইন্টারপোলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ওই বছরের গত ১৫ জুলাই ঢাকা এনসিবির একটি দল দুবাই গিয়ে তাকে নিয়ে ২০ জুলাই দেশে ফেরেন। এর আগে একই মামলার আসামি মোবারককেও ডিপোর্টেশনের মাধ্যমে ফেরত আনা হয়। গত মাসের ৬ মে ইন্টারপোলের সহায়তায় আরিফ সরকার (৪০) নামে আরেক আসামিকে ঢাকা এনসিবির সহায়তায় দুবাই থেকে ফেরত এনেছে পিবিআই। এ ছাড়া ঢাকার আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার আসামি সুমন সিকদার ওরফে মুসাকে ওমান থেকে ২০২২ সালের মে মাসে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছিল। যদিও দেশটির সঙ্গে বন্দিবিনিময় চুক্তি নেই। ওমান পুলিশ আসামিকে ধরে উড়োজাহাজে উঠিয়ে দিয়েছিল। এর আগে ২০১৫ সালে শিশু শেখ সামিউল আলম (রাজন) হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকায় ইন্টারপোলের সহায়তায় কামরুলকে সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত এসব দেশ থেকে রাজনৈতিক কোনো নেতা বা ভিআইপি ব্যক্তিকে এসব দেশে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত আনার নজির নেই।

বেনজীরগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি