Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মালয়েশিয়ার সংবাদমাধ্যমে তারেক রহমানের সফর

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৫:০৭
মালয়েশিয়ার সংবাদমাধ্যমে তারেক রহমানের সফর

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য দ্য স্ট্রেইট লাইনের সংবাদে এ ছবিটি ব্যবহার করা হয়েছে। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া আছেন তারেক রহমান। বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়ার সংবাদমাধ্যমে বেশ গুরুত্ব পাচ্ছে এ সফর। কুয়ালালামপুরভিত্তিক প্রায় সব গণমাধ্যমেই এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের খবর।

দেশটির অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম মালয়মেইলের অনইলাইন ভার্সন দুই দেশের রাষ্ট্রপ্রধানের হাস্যোজ্জ্বল ছবি দিয়ে ‘স্থায়ী রোহিঙ্গা সমাধানের জন্য আসিয়ানকে চাপ দিতে এবং মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে মালয়েশিয়া ও বাংলাদেশ অঙ্গীকার করেছে’- শিরোনামে খবরটিকে প্রধান সংবাদ হিসেবে রেখেছে।

এতে বলা হয়, দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে মালয়েশিয়া ও বাংলাদেশ আসিয়ান ব্যবস্থার মাধ্যমে সহযোগিতা জোরদার করবে। যার মধ্যে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে সম্পৃক্ততাও অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, বর্তমানে বাংলাদেশ ও মালয়েশিয়ায় বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিরসনে উভয় দেশই দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

‘প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া ও বাংলাদেশ’- শিরোনামে উভয় দেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীদের ছবিসহ গুরুত্বসহকারে খবর প্রকাশ করেছে জনপ্রিয় দৈনিক দ্য সান। এখানে বলা হয়েছে, সামরিক বিজ্ঞান, কারিগরি দক্ষতা এবং প্রতিরক্ষা শিল্প অংশীদারিত্বের ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা বিস্তৃত করতে মালয়েশিয়া ও বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকটি (এমওইউ) পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত উচ্চ-পর্যায়ের সামরিক সফর, কর্মী প্রশিক্ষণ কর্মসূচি এবং শুভেচ্ছা নৌ-বন্দর পরিদর্শনের মাধ্যমে সুদৃঢ় প্রতিরক্ষা সহযোগিতার চমৎকার ও দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রশংসা করেছেন।

‘বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়াকে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার পুনরায় খুলে দিতে বলেছেন’- শিরোনামে মালয়েশিয়ার আরেক সংবাদমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ সংবাদ ছেপেছে। যেখানে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার বলেছেন, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য শ্রমবাজার পুনরায় খোলার বিষয়টি বিবেচনা করা হোক। বিদেশি শ্রমিক শোষণের দীর্ঘদিনের সমস্যা নিয়ে উভয় নেতা উদ্বেগ প্রকাশ করেছেন।

সংবাদটিতে বলা হয়, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য মালয়েশিয়া একটি প্রধান গন্তব্যস্থল। যাদের পাঠানো রেমিটেন্স এই দক্ষিণ এশীয় দেশটির জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস। তবে, ঋণদাসত্ব ও জোরপূর্বক শ্রমের খবরের জেরে কুয়ালালামপুর ২০২৪ সাল থেকে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যেখানে মালয়েশিয়ায় চাকরি নিশ্চিত করতে শ্রমিকরা বিপুল পরিমাণ ঋণে জর্জরিত হচ্ছে।

কুয়ালামপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার ‘মিয়ানমারকে সম্পৃক্ত করে রোহিঙ্গা সমস্যা যৌথভাবে সমাধান করবে মালয়েশিয়া ও বাংলাদেশ’- সংবাদ প্রকাশ করেছে। সংবাদটির পাশাপাশি দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনের ভিডিও সংযুক্ত করা হয়েছে।

‘বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশীয় বিনিয়োগকারীদের নতুন সুযোগ অন্বেষণের আহ্বান জানিয়েছেন’- এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে দ্য স্ট্রেইট লাইন। এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের উন্নয়নশীল ও ব্যবসাবান্ধব পরিবেশের সুযোগ কাজে লাগিয়ে নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করার আহ্বান জানিয়েছেন।

আজ প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেছেন, আমরা একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলছি এবং বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছি। আমি বাংলাদেশে মালয়েশীয় বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা দেখছি এবং মালয়েশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সেই সুযোগগুলো খতিয়ে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

জাতীয় সংবাদমাধ্যমগুলো ছাড়াও দেশটির বিভিন্ন ভাষা ও আঞ্চলিক গণমাধ্যমগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানে সফরকে বেশ গুরুত্বসহকারে সংবাদে উপস্থাপন করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানমালয়েশিয়া সফরসংবাদমাধ্যম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী