Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, যোগ দিতে এসে ধরা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৯
ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, যোগ দিতে এসে ধরা

গ্রাফিকস: আগামীর সময়

ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে অন্য ব্যক্তি অংশ নিয়ে চাকরিতে যোগদান করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে যাচাই-বাছাইয়ে বিষয়টি ধরা পড়ায় ওই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করে ভূমি মন্ত্রণালয়। গতকাল রবিবার ভূমি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের ৩৭টি পদে জনবল নিয়োগে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষাগুলোতে উত্তীর্ণ প্রার্থীদের অনুকূলে গত ১৩ আগস্ট নিয়োগপত্র ইস্যু করা হয়। গত ১ অক্টোবর ৩৪ প্রার্থী যোগদান করেন। যোগদানের সময় প্রার্থীদের পরিচয় নিশ্চিত করতে মৌখিক পরীক্ষার সময় সংগ্রহ করা ছবি ও অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে তাদের যোগদানপত্র নেওয়া হয়। গতকাল যোগদানকারী প্রার্থীদের ছবি ও পরিচয় আবার যাচাই-বাছাই করতে গিয়ে রোল নম্বর ১৭০০২৭০৭-এর প্রার্থী মো. মাইদুল ইসলামের পরিচয় নিয়ে গুরুতর অসংগতি ধরা পড়ে।

মন্ত্রণালয় জানায়, মৌখিক পরীক্ষার সময় ধারণ করা ছবির ব্যক্তির সঙ্গে উপস্থিত ব্যক্তির শারীরিক ও চেহারাগত কোনো মিল পাওয়া যায়নি। একই সঙ্গে গত ১ অক্টোবর যোগদানকারী অন্য ৩৩ জন প্রার্থীর সামনে তাকে উপস্থিত করা হলে কেউ তাকে মাইদুল ইসলাম হিসেবে শনাক্ত করতে পারেননি। এমনকি উপস্থিত ওই ব্যক্তিও মাইদুল ইসলাম কিংবা তার সঙ্গে যোগদানকারী অন্য কোনো ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। এ ছাড়া মৌখিক পরীক্ষার সময় নেওয়া হাতের লেখার নমুনা ও ছবির সঙ্গে উপস্থিত ব্যক্তির হাতের লেখা এবং ছবি তুলনা করেও অসংগতি পাওয়া যায়। বিভিন্নভাবে যাচাই-বাছাই এবং পাওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনার পর প্রাথমিকভাবে নিশ্চিত হয়, মাইদুল ইসলামের পরিবর্তে অন্য একজন ব্যক্তি নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন এবং পরে তার নামে চাকরিতে যোগদান করেছেন। মাইদুল ইসলামের গ্রামের বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জের তেতুলিয়া গ্রামে। আইনগত ব্যবস্থা নিতে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ভূমি মন্ত্রণালয়নিয়োগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    উত্থানের পর অস্বস্তির বৃত্তে জামায়াত

    উত্থানের পর অস্বস্তির বৃত্তে জামায়াত

    রিমান্ড শেষে আখতারুজ্জামান আদালতে, আটক রাখার আবেদন

    রিমান্ড শেষে আখতারুজ্জামান আদালতে, আটক রাখার আবেদন

    শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ

    শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ