শিক্ষামন্ত্রীর সঙ্গে ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ী দলের সঙ্গে সাক্ষাৎ

সংগৃহীত ছবি
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেছে ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ী বাংলাদেশ দল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কলম্বিয়ার বুকারামাঙ্গা শহরে গত ৪ জুলাই থেকে ১২ জুলাই অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ দল অংশগ্রহণ করে। বিশ্বের ৯৫টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে একটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ এবং একটি সম্মানসূচক পদক অর্জন করে দলটি।
সাক্ষাৎকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘তোমরাই আগামীর বাংলাদেশ। ভবিষ্যতে তোমরাই বাংলাদেশের নেতৃত্ব দিবে। তাই, নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে। এজন্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না বরং সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের সম্পৃক্ত করতে হবে।’
সাক্ষাৎকালে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর মাসুদ উপস্থিত ছিলেন।



