Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পুলিশ ফাঁড়ি থেকে পালাল ‘পিচ্চি রাজা’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫
পুলিশ ফাঁড়ি থেকে পালাল ‘পিচ্চি রাজা’

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত মাদক কারবারি মো. রাজা বাদশা ওরফে ‘পিচ্চি রাজা’। ছবি: সংগৃহীত

আদালতের হাজিরা শেষে কারাগারে ফেরার পথে গাজীপুরের একটি পুলিশ ফাঁড়ি থেকে পালিয়েছে রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত মাদক কারবারি মো. রাজা বাদশা ওরফে ‘পিচ্চি রাজা’। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যায় সে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম। তিনি জানান, ঢাকা সিএমএম আদালতে হাজিরা শেষে আসামিদের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে পিচ্চি রাজা বাথরুমে যাওয়ার কথা বললে তাকে মৌচাক পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। সেখানে সুযোগ বুঝে পালিয়ে যায় সে।

এর আগে রবিবার সকাল সাড়ে ৬টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পিচ্চি রাজাসহ অন্য আসামিদের ঢাকা সিএমএম আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি

২৮ সেপ্টেম্বর ২০২৬

মো. রাজা বাদশা ওরফে ‘পিচ্চি রাজা’ মোহাম্মদপুর ও জেনেভা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ জগতের আলোচিত নাম। পুলিশ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তাকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিভিন্ন সন্ত্রাস ও মাদক মামলায় তিনি তালিকাভুক্ত আসামি বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

চলতি বছরের ১৯ মে স্ত্রীকে নিয়ে নেপাল থেকে ঢাকায় ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়।

মাদক কারবারিপিচ্চি রাজাগাজীপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার