Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় নির্বাচন

আরএফইডির দায়িত্ব নিলেন জেবেল-ইকরাম

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৮:৪০
আরএফইডির দায়িত্ব নিলেন জেবেল-ইকরাম

নির্বাচন কমিশনের (ইসি) কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) ২০২৬-২৭ মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলার নেতৃত্বাধীন নবনির্বাচিত কমিটি।

আজ ‎সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটি।

‎প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ পুরো কমিশন, জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সাবেক এমপি ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আবদুল্লাহ আল আমিন (এমপি), এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেস) চেয়ারম্যান ফাহিম আহমেদ ও সংস্থাটির সদস্য সচিব ইলিয়াস হোসেন, আরএফইডির বিদায়ী সেক্রেটারিসহ অন্য নেতৃবৃন্দ ও সংগঠনটির অন্য সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি দৈনিক যুগান্তরের কাজী জেবেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের ইকরাম-উদ দৌলা।

‎কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, কাজী ফরিদ আহমদ (বৈশাখী টিভি); যুগ্ম সাধারণ সম্পাদক এম এম লিংকন (বাংলাবাজার পত্রিকা), অর্থ সম্পাদক এস এম নাঈম (আরটিএনএন), সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন (টাইমস অব বাংলাদেশ), দপ্তর সম্পাদক নাজনীন আক্তার লাকী (সারাবাংলা ডটনেট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন তোফাজ্জাল হোসেন (সময় টেলিভিশন)।

‎নির্বাচিত সদস্যরা হলেন— মো. বেলায়েত হোসেন (এখন টিভি), মহিউদ্দিন আলমগীর জুয়েল (ডেইলি স্টার), রিয়াজ হোসেন (আগামীর সময়), মাসুদ রায়হান পলাশ (কালের কণ্ঠ) ও মো. জাহিদুল ইসলাম (আমার দেশ)।

ইসিআরএফইডিসভাপতি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise