Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১৯:১২
শেয়ার করুন:
রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা

চলতি বছর জ্বালানিসংকটের প্রেক্ষাপটে মার্কেট, বিপণিবিতান ও দোকান বন্ধের সময় একাধিকবার পরিবর্তন করা হয়েছে

আসন্ন শীত মৌসুমে ব্যবসা-বাণিজ্যে চাঙা রাখতে দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রাত ৮টায় বন্ধ না করে ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার কথা বলছে সংগঠনটি। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে দেওয়া হয়েছে আনুষ্ঠানিক চিঠিও।

আজ রবিবার দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত আবেদনে এই অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী নীতির কারণে বর্তমানে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করে দিতে হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে কেনাবেচা। ক্রেতার অভাবে ঢাকার দুটি প্রধান বিপণিবিতান এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার ঝুঁকিতে আরও কয়েকটি বিপণিবিতান।


আরও পড়ুন

সারা দেশে ৪ দিন থাকবে গ্যাসের স্বল্পচাপ

০১ নভেম্বর ২০২৬

ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে আছে উল্লেখ করে সংগঠনটি বলছে, দেশে বর্তমানে বিদ্যুৎ সংকট কিছুটা কমেছে। সামনে শীত মৌসুম, যা খুচরা ব্যবসার জন্য অনুকূল সময়। এমন পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের টিকে থাকার জন্য সময়সীমা বাড়ানো প্রয়োজন।

চলতি বছর জ্বালানিসংকটের প্রেক্ষাপটে মার্কেট, বিপণিবিতান ও দোকান বন্ধের সময় একাধিকবার পরিবর্তন করা হয়েছে। এপ্রিলের শুরুতে সন্ধ্যা ৬টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবি মেনে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।

আরও পড়ুন

চা দোকানি থেকে উদ্যোক্তা আব্দুল আওয়াল

২৬ অক্টোবর ২০২৬

এরপর ঈদুল আযহা সামনে রেখে ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি মিলেছিল। জুনে সময়সীমা ঠিক করা হয় রাত ৯টা পর্যন্ত। যদিও ১২ আগস্ট আরও এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়। তখন থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখা হচ্ছে। সর্বশেষ শারদীয় দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখার বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল।

বাংলাদেশ দোকান মালিক সমিতিদোকান খোলা রাখামার্কেটবিপণিবিতানসময়সীমাজ্বালানিসংকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল