আসন্ন শীত মৌসুমে ব্যবসা-বাণিজ্যে চাঙা রাখতে দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখার সময়সীমা ১ ঘণ্টা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রাত ৮টায় বন্ধ না করে ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার কথা বলছে সংগঠনটি। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে আনুষ্ঠানিক চিঠিও।আজ রবিবার দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত আবেদনে এ অনুরোধ জানানো হয়।চিঠিতে বলা হয়, সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী নীতির কারণে বর্তমানে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্য...