Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পোশাকশ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল দেবে সরকার

উবায়দুল্লাহ বাদল
উবায়দুল্লাহ বাদল
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ২২:৩০
শেয়ার করুন:
পোশাকশ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল দেবে সরকার

সংগৃহীত ছবি

এখন থেকে পোশাকশ্রমিকদের প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে ১০ কেজি চাল দেবে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় সরকার এ বিশেষ ওএমএস চালু করতে যাচ্ছে। নিজেদের পরিচয়পত্র (আইডি) দেখিয়ে এ চাল সংগ্রহ করতে পারবেন শ্রমিকরা। প্রতি শুক্রবার সকাল ও বিকালে নির্ধারিত জায়গায় এ চাল পাওয়া যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্য মন্ত্রণালয়ের একটি সূত্র আগামীর সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, খাদ্য মন্ত্রণালয় নিম্নআয়ের জনগোষ্ঠীর খাদ্য প্রাপ্তি সহজলভ্য করা এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়মিতভাবে ভর্তুকি দামে ওএমএস কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং তাদের জন্য সাশ্রয়ী দামে চাল কেনার সুবিধা দিতে সরকার বিশেষ ওএমএস চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ কার্যক্রমের আওতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত প্রতি শ্রমিককে প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল, প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রয় করা হবে।

প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্রগ্রাম মহানগর ও চট্রগ্রাম জেলার অন্যান্য এলাকায় ট্রাকসেলের মাধ্যমে চাল বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আগামীকাল শুক্রবার থেকে এই কার্যক্রম শুরু হবে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর আড়াইটা হতে ৫টা পর্যন্ত (মজুদ থাকা সাপেক্ষে) চাল বিক্রয় কার্যক্রম চলমান থাকবে। শ্রমিকরা নিজ নিজ গার্মেন্টসের পরিচয়পত্র ও তাদের মাস্টার রোলে স্বাক্ষর করে সাশ্রয়ী মূল্যে চাল নিতে পারবে।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হবে। খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরে মনিটরিং টিম গঠন করা হয়েছে।

সম্প্রতি ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন শুরু শুরু করে। আন্দোলন ঘিরে ভাঙচুর, সংঘর্ষ ও সড়ক অবরোধে অস্থির হয়ে উঠেছে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলো।

শ্রমিকদের আন্দোলনের মুখে গত রবিবার (১ নভেম্বর) ছয় সদস্যের নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। কিন্তু বোর্ড গঠনের পরও শ্রমিকদের বিক্ষোভ থামেনি। বরং মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এসব ঘটনায় পুলিশ ও শ্রমিকসহ শতাধিক ব্যক্তি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) দেশের প্রধান তিনটি শিল্পাঞ্চলের ৬৭৯টি পোশাককারখানা বন্ধ ছিল। এসব কারখানায় কর্মরত ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ শ্রমিক কাজ না করেই বাড়ি ফিরে যান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত আরও ৩০৬টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এসব কারখানায় প্রায় সাত লাখ শ্রমিক কর্মরত। ফলে শ্রমিক অসন্তোষের প্রভাব এখন শুধু রাজপথে নয়, সরাসরি উৎপাদন ও রপ্তানি কার্যক্রমেও পড়তে শুরু করেছে।

পোশাক শ্রমিক৩০ টাকা কেজি চাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা

    নুসরাতের বাড়িতে আগুন শর্ট সার্কিট থেকে হতে পারে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    নুসরাতের বাড়িতে আগুন শর্ট সার্কিট থেকে হতে পারে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা