Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আয়ারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ২৩:৩১
শেয়ার করুন:
আয়ারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সংগৃহীত ছবি

আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি ক্যাথরিন কনোলির কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম। মঙ্গলবার (২৪ নভেম্বর) ডাবলিনে রাষ্ট্রপতির সরকারি বাসভবন আরাস অ্যান উখতারাইনে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচয়পত্র পেশ করেন তিনি।

এ সময় রাষ্ট্রদূত নূরে আলম আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন। পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও শুভেচ্ছা জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ডাবলিনে বাংলাদেশের আবাসিক দূতাবাস প্রতিষ্ঠা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। এর মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আয়ারল্যান্ডকে বিবেচনা করে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার ব্যাপক সম্ভাবনা থাকলেও এর অনেকটাই এখনো কাজে লাগানো সম্ভব হয়নি। আয়ারল্যান্ডের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের আগ্রহের কথা জানিয়ে ঢাকায় দেশটির আবাসিক দূতাবাস প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগকে সহযোগিতার প্রধান ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে উৎসাহ দিতে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ কর্মসূচিতে আয়ারল্যান্ডকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ করে স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ খাতে আয়ারল্যান্ডের জনশক্তির চাহিদা পূরণে বাংলাদেশ সহায়তা করতে পারে বলে উল্লেখ করেন।

আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ১৪ কর্মকর্তা

২৪ নভেম্বর ২০২৬

রাষ্ট্রদূত নূরে আলম বলেন, বাংলাদেশের সুলভ শ্রমশক্তি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেওয়া বিনিয়োগ-সুবিধা কাজে লাগিয়ে আয়ারল্যান্ডের বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগ করতে পারেন। তৈরি পোশাকের মতো শ্রমঘন শিল্পের পাশাপাশি ওষুধশিল্প, জাহাজ নির্মাণ, সবুজ জ্বালানি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। এ ছাড়া প্রায় ১৮ কোটি মানুষের ক্রমবর্ধমান ভোক্তা বাজার আয়ারল্যান্ডের পণ্য ও সেবা রপ্তানির জন্য আকর্ষণীয় ক্ষেত্র হতে পারে।

ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতিত্ব সফলভাবে পালন করায় আয়ারল্যান্ডকে অভিনন্দন জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি বলেন, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের অবস্থানে মিল রয়েছে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আয়ারল্যান্ডের মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে এ সংকট সমাধানে দেশটির দৃঢ় সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিশেষ করে, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা সংকট-সংক্রান্ত সাম্প্রতিক মামলায় আয়ারল্যান্ডের লিখিত বক্তব্য দাখিলের বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রপতি ক্যাথরিন কনোলি বাংলাদেশের রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি আনতে দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি।

আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানেরও প্রশংসা করেন উভয় পক্ষ। তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশটির সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করছেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি কনোলি আয়ারল্যান্ডে দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূত নূরে আলমের সাফল্য কামনা করেন। একই সঙ্গে তার কূটনৈতিক দায়িত্ব পালনে আইরিশ সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

আয়ারল্যান্ডরাষ্ট্রপতি ক্যাথরিন কনোলিবাংলাদেশের রাষ্ট্রদূতমোহাম্মদ নূরে আলম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    জামায়াতের চার ও আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

    জামায়াতের চার ও আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

    সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

    সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির