Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

জ্ঞানচর্চায় আমৃত্যু নিবেদিত ছিলেন আহমদ রফিক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ২০:৩৩
শেয়ার করুন:
জ্ঞানচর্চায় আমৃত্যু নিবেদিত ছিলেন আহমদ রফিক

ছবি: আগামীর সময়

‎ভাষাসংগ্রামী ও বহুমাত্রিক লেখক আহমদ রফিক ভাষা আন্দোলন ও একুশের ইতিহাস চর্চার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রবীন্দ্রগবেষণায়। সাহিত্য ও চিত্রশিল্পের সরাসরি কর্মী না হয়েও তিনি বিষ্ণু দের মতো কঠিন কবির কবিতা ও চিত্রশিল্পকে জ্ঞানচর্চার পরিসরে এনেছেন। সমাজের নানা হতাশা ও সংঘাত থেকে উত্তরণে তার মতো আমৃত্যু জ্ঞানচর্চায় নিবেদিত থাকা জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক।
‎
‎আহমদ রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকাল ৫টায় বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়। ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন আয়োজিত সভায় আলোচনা, সংগীত ও কবিতা পাঠের আয়োজন ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম নেত্রী দীপা দত্ত। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক ড. হুমায়ুন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী ও ড. সৈয়দ আজিজুল হক। সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল সাদী।
‎
‎ড. সৈয়দ আজিজুল হক বলেন, ‘আহমদ রফিক শুধু একুশ নিয়ে বই লিখেই থেমে থাকেননি, রবীন্দ্রচর্চাই ছিল তার প্রধান বিষয়। সাহিত্য বা চিত্রশিল্পের সরাসরি কর্মী না হয়েও তিনি বিষ্ণু দের মতো কঠিন কবির কবিতা এবং চিত্রশিল্পকে জ্ঞানচর্চার পরিধিতে এনে আলোচনা করেছেন।’

তিনি বলেন, ‘পাশ্চাত্য বা আমেরিকার সমৃদ্ধির পেছনেও জ্ঞানচর্চার বড় ভূমিকা রয়েছে। সমাজের নানা হতাশা ও সংঘাত কাটিয়ে উঠতে হলে আহমদ রফিকের মতো আমৃত্যু জ্ঞানচর্চায় নিবেদিত হওয়া জরুরি।’
‎
‎আহমদ রফিকের রবীন্দ্রগবেষণার প্রসঙ্গে তিনি বলেন, ‘শিলাইদহ ও শাহজাদপুরের তুলনায় পতিসর নিয়ে আলোচনা কম হলেও রবীন্দ্রনাথের জমিদারির গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল পতিসর। এই বিষয়টি সামনে আনার ক্ষেত্রে আহমদ রফিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার লেখা ‘রবীন্দ্রভুবনে পতিসর’ বইটি এক্ষেত্রে উল্লেখযোগ্য। পতিসরে রবীন্দ্রস্মৃতিবিজড়িত স্থান পুনরুদ্ধারের উদ্যোগেও তিনি ভূমিকা রাখেন।’
‎
ড. ভীষ্মদেব চৌধুরী বলেন, ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ ছিলেন আহমদ রফিকেরই অঞ্চলের একজন শ্রেষ্ঠ মানুষ। তাকে নিয়ে কাজ করার আকাঙ্ক্ষা ছিল আহমদ রফিকের। তার ওপর একটি ফাউন্ডেশন করে তার চিন্তা ও সুরভুবন মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার বিষয়টি ছিল তার একটি অপূর্ণ ইচ্ছা।’

আরও পড়ুন

ভাবা প্র্যাকটিস করার সুবর্ণ অধ্যায়

০৪ নভেম্বর ২০২৬

অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর ফাউন্ডেশনের সভাপতি মুনীর সিরাজের পক্ষ থেকে স্বাগত বক্তব্য পাঠ করেন সংস্কৃতিকর্মী মফিজুর রহমান লাল্টু।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘বাংলা ভাষা ও পূর্ববাংলার নির্যাতিত বাঙালির জাতিসত্তা, ঐতিহ্য ও সংস্কৃতি সুরক্ষার জন্য ভাষাসংগ্রামী আহমদ রফিক এবং তার সমকালীন ভাষা আন্দোলনকারীরা যে অসামান্য অবদান রেখে গেছেন, তাদের অভীষ্ট লক্ষ্যের পরিপূর্ণতা প্রদানের প্রতিজ্ঞায় ‘ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, আহমদ রফিকের বিশাল রচনাসম্ভার বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির মূল্যবান সম্পদ। তার রচনাবলি, সাহিত্যকৃতী, স্মারক ও সম্মাননা নথি জাতীয় স্বার্থে সংরক্ষণে ফাউন্ডেশন দায়বদ্ধ।

‎আহমদ রফিকের ভাগনে ড. হুমায়ুন কবির স্মৃতিচারণে বলেন, ১৯৫২ সালে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় আহমদ রফিক তাকে কবিতা, ছড়া, সোভিয়েত রাশিয়া ও লেনিন সম্পর্কে পড়াতেন। পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার বিষয়ে উৎসাহ দেন এবং পড়াশোনায় সহযোগিতা করেন। রাজনৈতিক কারণে চিকিৎসাবিদ্যার পড়াশোনা শেষ করতে না পারলেও সাহিত্য ও জ্ঞানচর্চায় তিনি অসামান্য অবদান রাখেন। অর্থ কিংবা বড় পদ-পদবির প্রতি তার আকর্ষণ ছিল না। যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার সুযোগও প্রত্যাখ্যান করে দেশে থেকে গেছেন। জীবনের শেষ পর্যায়েও দেশের ও বাংলা ভাষার কল্যাণ নিয়ে ভাবতেন তিনি।‎

‎দীপা দত্ত বলেন, ‘আহমদ রফিক বাংলা ভাষাকে চর্চা ও বিকাশের মাধ্যমে আত্মিকভাবে বাঙালি হয়ে উঠতে চেয়েছিলেন এবং বাংলা ভাষার মর্যাদা ও ব্যবহার বিস্তারে সক্রিয় ছিলেন।’

তিনি জানান, স্কুলজীবন থেকেই আহমদ রফিকের রাজনৈতিক চেতনা স্পষ্ট ছিল। সমাজের অসঙ্গতি, শ্রেণিবৈষম্য ও সমসাময়িক বিষয় নিয়ে তিনি নিয়মিত লেখালেখি করতেন।

‎অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। কবিতা পাঠ করেন শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী ইশরাত রহমান নাদিয়া।


আহমদ রফিকস্মরণসভা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি