Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

ছোটকাকু সিরিজের ১৪ বইয়ের মোড়ক উন্মোচন

  • দুই দিন হবে উৎসব
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪১
ছোটকাকু সিরিজের ১৪ বইয়ের মোড়ক উন্মোচন

ছবি: আগামীর সময়

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের ১৪টি বই নতুন মোড়কে ও নতুন আঙ্গিকে প্রকাশিত হয়েছে। ১০টি মোড়কের প্রতিটিতে রয়েছে দুটি করে মোট ২০টি রহস্য। একটি বইতে দুটি প্রচ্ছদে প্রকাশিত হয়েছে গ্রন্থগুলো। এছাড়া প্রকাশিত হয়েছে ‘ছোটকাকু’র চারটি অনুবাদ বই। বইগুলোর প্রকাশক অন্যপ্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

শনিবার চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন ছোটকাকু সিরিজের স্রষ্টা ফরিদুর রেজা সাগর, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খান, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, কথাসাহিত্যিক আনিসুল হক, কথাসাহিত্যিক ও দৈনিক আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন, কথাসাহিত্যিক ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি, চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান, অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম এবং মাত্রার ব্যবস্থাপনা পরিচালক সানাউল আরেফিন।

এদিন মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আগে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব’ অনুষ্ঠিত হবে। মাত্রার আয়োজনে তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকিতে এ উৎসব হবে। উৎসবে থাকছে প্রতিযোগিতা, পুরস্কার, আড্ডা, আলোচনা ও বিনোদনমূলক নানা আয়োজন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম বলেন, ‘বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে ছোটকাকুকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বাংলার পাশাপাশি ইংরেজি অনুবাদ প্রকাশ করা হয়েছে।’

২০০৪ সালে ‘ছোটকাকু’ গোয়েন্দা সিরিজের যাত্রা শুরু হয়। বাংলাদেশের বিভিন্ন জেলা ও প্রান্তিক মানুষের জীবন, প্রকৃতি ও নানা বাস্তবতা এ সিরিজের গল্পে উঠে এসেছে। ফরিদুর রেজা সাগর জানান, এখন পর্যন্ত ছোটকাকুর ৪৮টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৪৫টি বইয়ের গল্পে বাংলাদেশের ৪৫টি জেলা উঠে এসেছে। বাকি তিনটি বইয়ে জেলার বাইরের গল্প ছিল।

বইয়ের পাতা থেকে টেলিভিশনের পর্দায় ছোটকাকুকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে আফজাল হোসেনের অবদানের কথা স্মরণ করেন ফরিদুর রেজা সাগর। ছোটকাকুকে পর্দায় রূপ দেওয়ার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ছোটকাকু চরিত্র সৃষ্টির পেছনে দুই ব্যক্তির প্রেরণার কথা জানিয়ে ফরিদুর রেজা সাগর বলেন, ‘আমার সত্যিই একজন ছোটকাকু ছিলেন ড. ফজলুল আলম। আর ছোটকাকু মূলত যার প্রেরণায় লেখা হয়েছে, তিনি আমীরুল ইসলাম। সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন। দুজনেই আমাদের ছেড়ে গেছেন, কিন্তু ছোটকাকু চরিত্রটা রয়ে গেছে।’

ছোটকাকু লেখার শুরুর সময়ের কথা তুলে ধরে তিনি বলেন, ‘ছোটকাকু প্রথম লেখা শুরু হয় ২০০৪ সালে। তখনই আমরা ‘কক্সবাজারে কাকাতুয়া’ লেখার মধ্য দিয়ে পরিকল্পনা করেছিলাম বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা ছোটকাকুকে নিয়ে যাবো, তাকে কখনোই আমরা বিদেশে নেবো না।’

কথাসাহিত্যিক ও দৈনিক আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন বলেন, বড় হওয়ার পরও শিশুদের কথা ভাবা এবং তাদের জন্য কাজ করে যাওয়া গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমাদের দেশে যখন কেউ বড় হয়ে যায়, তখন সে ছোটদের কথা ভাবে না। সাগর (ফরিদুর রেজা সাগর) ভাইয়ের মতো মানুষ এত বড় হয়েছেন, তার পরেও ছোটদের কথা ভেবেছেন- এটা আসলে ছোট-বড় সবার জন্যই আনন্দের বিষয়।’

ছোটকাকু উৎসবের প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোটদের জন্য ভালো উদ্যোগগুলো তাদের কাছে পৌঁছে দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ। ছোটদের নিয়ে ২৮ ও ২৯ তারিখে ছোটকাকু উৎসব আয়োজন হচ্ছে, এটা দারুণ খবর। কিন্তু সমস্যা হলো ছোটদের জন্য ভালো খবরগুলো ছোটদের কাছে পৌঁছায় না। আমাদের সময়ে ফেলুদা বা দস্যু বনহুর যখন পড়তাম তখন যদি এরকম আয়োজন হতো, তাহলে ঝাঁপিয়ে পড়তাম। ছোটদের নিয়ে আমরা কাজ করেছি, দেখেছি তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না। উল্টোভাবে সবকিছু পৌঁছাচ্ছে বলেই কিশোর গ্যাং তৈরী হচ্ছে। ছোটকাকু উৎসব এমন সময়ে হচ্ছে যখন সবকিছু চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ নেয়ার জন্য ২২ বছর ধরে সাগর ভাই ছোটকাকু লিখছেন, আর আফজাল ভাই ১৫ বছর ধরে পর্দায় সেটা তুলে ধরছেন। ছোটদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, আমরাও যেন ছোটদের কাছে পৌঁছানোর চেষ্টা করি।’

উৎসব প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘জীবনে আনন্দ ও উৎসব প্রয়োজন। সেই আনন্দ ও উৎসাহ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করতেই এই আয়োজন। আমাদের জীবনে শুধু আছে অনুযোগ, অভিযোগ আর দোষ ধরা। কিন্তু ভালোও যে আছে, সে কথাটাও তো আয়োজন করে বলতে হবে। প্রশংসা করার মতো কাজ যে দেশে হয়, সেটাও তো বলতে হবে। তার জন্যই আমাদের ছোটকাকু উৎসব।’

এ সময় ১৫ বছর ধরে ‘ছোটকাকু’তে অভিনয় করা শিল্পীদের নিয়ে একটি গান তৈরির কথাও জানান আফজাল হোসেন। পরে সংবাদ সম্মেলনে অতিথিদের সামনে গানটি প্রদর্শন করা হয়।

কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ছোটবেলায় রাবেয়া খাতুনের গল্প পড়ে তিনি লেখক হওয়ার স্বপ্ন দেখেছেন। এখনকার শিশুরাও ছোটকাকুসহ শিশু-কিশোরদের জন্য লেখা বিভিন্ন গল্প পড়ে ইতিবাচকভাবে প্রভাবিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘এখন যারা ছোট আছে, তারা নিশ্চয় ছোটকাকু ও কিশোরদের জন্য অন্যান্য যে গল্পগুলো লেখা সেগুলো পড়ে, এবং তাদের হৃদয়ে নিশ্চয় ইতিবাচক পরিবর্তন হচ্ছে। ছোটকাকুর উৎসবটি সেই ইতিবাচকতা ছড়িয়ে দেবে বলেই আমার বিশ্বাস।’

কথাসাহিত্যিক ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, ‘আমরা আশা করবো সাগর ভাই শিশু-কিশোরদের নিয়ে ছোটকাকু লেখাটা চালিয়ে যাবেন। আর আফজাল ভাইকে বলবো, আপনি আরো কিছু ছোটকাকু তৈরি করেন। ফেলুদার চরিত্রে যেমন বিভিন্ন প্রজন্মের অভিনেতারা অভিনয় করেছেন, তেমনি নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদেরও ছোটকাকুর সঙ্গে যুক্ত করা গেলে চরিত্রটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।’

ছোটকাকুর টেলিভিশন যাত্রার প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘১৫ বছর ধরে ‘ছোটকাকু’ নাটক হিসেবে প্রচার হচ্ছে, এটা অবশ্যই অনেক দারুণ খবর। দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব’ নিয়ে যে আয়োজন রাখা হয়েছে, সেখানে সবাই শিশু-কিশোরদের নিয়ে আসুন, তাদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করুন।’

শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান বলেন, ‘আমরা খুব গর্ব করে বলি আমাদের ছোটকাকু আছে! শিশু-কিশোরদের জন্য সাগর ভাই-আফজাল ভাইয়েরা কাজ করছে, আমরা অভিভাবকদের বলবো, আপনারা আপনাদের শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে তুলুন।’

নিজেদের শৈশবের কথা স্মরণ করে জাহিদ নেওয়াজ খান বলেন, তখন কচিকাঁচার মেলা, খেলাঘর ও মুকুল ফৌজের মতো সংগঠন ছিল, যেখানে শিশুরা নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতো। এখনকার সময়ের বাস্তবতায় শিশুদের কাছে পৌঁছাতে নতুন ধরনের উদ্যোগ প্রয়োজন।

ছোটকাকুবই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়