Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

নজরুল-আবৃত্তির ‘প্রাণপুরুষ’ কাজী সব্যসাচী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৫
নজরুল-আবৃত্তির ‘প্রাণপুরুষ’ কাজী সব্যসাচী

নজরুল বর্ষ উপলক্ষে বুধবার বাংলা একাডেমি আয়োজিত সেমিনারে আলোচকরা। ছবি: আগামীর সময়

নজরুল বর্ষ উপলক্ষে বাংলা একাডেমি আয়োজন করেছে সেমিনার। বুধবার একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ আয়োজন হয়।

এতে ‘কাজী সব্যসাচী : আধুনিক নজরুল আবৃত্তির প্রাণপুরুষ’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন আবৃত্তিশিল্পী নাসিম আহমেদ।

তিনি বলেন, কাজী সব্যসাচী স্বল্প সময়ের জীবনে আবৃত্তি ও উচ্চারণশিল্পকে আধুনিক ও নান্দনিক শিল্পকলার মর্যাদায় উন্নীত করেছিলেন। তার কণ্ঠস্বর ছিল ভরাট-পৌরুষদীপ্ত, মেঘগম্ভীর মধুময় ধ্বনি। সব্যসাচী আধুনিক আবৃত্তিশিল্পের অনুসরণযোগ্য প্রধান পুরুষ। শুধু নজরুলের কবিতার আবৃত্তিই নয়, তিনি অন্যান্য যেসব কবির কবিতা আবৃত্তি করেছেন, তাও নিঃসন্দেহে অপ্রতিদ্বন্দ্বী।

কবিপুত্র কাজী সব্যসাচীকে নজরুল-আবৃত্তির প্রাণপুরুষ আখ্যায়িত করে নাসিম বলেন, ‘কাজী সব্যসাচী আধুনিক আবৃত্তিশিল্পের উদগাতা পুরুষ হিসেবে বহুকাল দেদীপ্যমান থাকবেন আমাদের উচ্চারণ, আবৃত্তি ও ধ্বনিশিল্পের জগতে। একই সঙ্গে তিনি নজরুল-সাহিত্যের নান্দনিক ধ্বনিমাধুর্যের প্রচারক হিসেবেও সবচেয়ে বেশি শ্রদ্ধাভাজন হয়ে থাকবেন।’

সেমিনারে সভাপ্রধানের বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ইতিহাসের সাপেক্ষে নজরুলের কবিতার বৈশিষ্ট্যের আলোকে সব্যসাচী আবৃত্তিকে উপস্থাপন করেছেন। শৈশব থেকেই তিনি নজরুলের কবিতাকে আত্মস্থ করেছিলেন। নজরুলের কবিতার বৈশিষ্ট্যের সঙ্গে সব্যসাচীর আবৃত্তির সৃজনশীল সংযোগ তৈরি হয়েছিল।

স্বাগত বক্তব্যে বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা বলেন, কাজী নজরুল ইসলামের কবিতা বাংলা সাহিত্যে বিদ্রোহ, সাম্য, মানবতা, প্রেম, অসাম্প্রদায়িকতা ও মুক্তির আকাঙ্ক্ষার শক্তিশালী প্রকাশ। তার কবিতার ভাষা যেমন তেজোদ্দীপ্ত, তেমনি তার ছন্দ, ধ্বনি ও শব্দবিন্যাস আবৃত্তির জন্য বিশেষভাবে উপযোগী।

কাজী নজরুল ইসলামের নাতনি ও সংগীতশিল্পী খিলখিল কাজী তার দাদা কাজী নজরুল ইসলাম ও বাবা কাজী সব্যসাচীর স্মৃতিচারণ করে বলেন, আবৃত্তিকে ভালোবেসে একজন মানুষ কতটা জনপ্রিয় হতে পারেন, তার উদাহরণ কাজী সব্যসাচী। আবৃত্তিকে যে পেশা হিসেবে নেওয়া যায়, তা তিনি দেখিয়ে গেছেন। আবৃত্তি দিয়ে মানুষের মন জয় করে তা মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন।

অনুষ্ঠানে আবৃত্তি-গবেষক ও বাচিকশিল্পী নিমাই মণ্ডলও বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক কাজী রুমানা আহমেদ সোমা।

কাজী নজরুল ইসলামবাংলা একাডেমি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: