Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

শিল্পকলায় নতুন নাটকের উৎসব শুরু

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ২৩:০৭
শিল্পকলায় নতুন নাটকের উৎসব শুরু

ছবি: আগামীর সময়

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার শুরু হয়েছে আট দিনব্যাপী ‘নতুন নাটকের উৎসব-২০২৬’। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় দিনাজপুর নাট্য সমিতির নাটক ‘চোরের নাম চরনদাস’। নয়ন বার্টেলের নির্দেশনায় মঞ্চস্থ নাটকটি বিজয়দান দেথার ‘চরণদাস চোর’ অবলম্বনে নির্মিত।

প্রযোজনাটিতে বৃহত্তর দিনাজপুর অঞ্চলের মারাঘুরা, পালাটিয়া গান ও মুখানাচের উপাদান ব্যবহার করা হয়েছে। ছত্তিশগড়ের প্রেক্ষাপটের পরিবর্তে নাটকটির পটভূমি নির্মিত হয়েছে দিনাজপুর, রংপুর, নীলফামারী ও পঞ্চগড়ের তেভাগা অঞ্চলকে কেন্দ্র করে। স্থানীয় আঞ্চলিক ভাষার ব্যবহার এবং নতুন কিছু চরিত্র ও ঘটনার সংযোজন নাটকটিকে দিয়েছে স্বতন্ত্র মাত্রা।

‘নতুন নাটক, নতুন সময়—মঞ্চে জাগুক মানুষের কথা’ প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসব ১২ থেকে ১৯ জুন পর্যন্ত প্রতিদিন অনুষ্ঠিত হবে। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় দেশীয় নাট্যসংস্কৃতির বিকাশ, প্রচার, প্রসার ও সংরক্ষণের লক্ষ্যে জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ আয়োজন চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ডা. জাহেদ উর রহমান, উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে বান্দরবানের ইয়াং বংহুং থিয়েটারের নাটক ‘রিনা প্লুং’। নাটকটির নির্দেশক সিংয়ং ম্রো। দলটি তাদের নিজস্ব ভাষায় নাটকটি পরিবেশন করবে। একই দিন ‘বাংলা নাটকের গান’ পরিবেশন করবে পদাতিক নাট্য সংসদ(টিএসসি)।

উৎসবের অংশ হিসেবে ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘উদীয়মান নাট্যনির্দেশকদের জন্য বিশেষ কর্মশালা’। জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মশালাটি চলবে।

শিল্পকলা একাডেমিনাটকউৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই