Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

‘ক্ষমতা, পদ-পদবির কাছে মোহন রায়হান বিক্রি হবে না’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ২২:২৭
‘ক্ষমতা, পদ-পদবির কাছে মোহন রায়হান বিক্রি হবে না’

সংগৃহীত ছবি

ক্ষমতার কাছাকাছি থাকার সুযোগ থাকলেও তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন কবি মোহন রায়হান। ৭০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘ভবিষ্যতেও কোনো ক্ষমতা, পদ-পদবি বা অর্থ-বিত্তের কাছে মোহন রায়হান বিক্রি হবে না।’

গান, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সংবর্ধনা গ্রন্থের মোড়ক উন্মোচন ও কাব্যনৃত্যনাট্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে কবি মোহন রায়হানের ৭০তম জন্মবার্ষিকী। আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ আয়োজন করে ‘মোহন রায়হান ৭০ বছর উদযাপন পরিষদ’।

অনুষ্ঠানে মোহন রায়হান বলছিলেন, ‘আমি জীবনে কিছুই হতে চাইনি, কোনো কিছু পেতে চাইনি; শুধু মানুষকে ভালোবাসতে চেয়েছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা হয়তো আমাকে ভালোবাসেন। আমি কথা দিচ্ছি, আপনাদের প্রত্যাশার সঙ্গে বা এ দেশের জনগণের সঙ্গে কখনো বেইমানি করব না।’

আরও পড়ুন

‘দ্রোহে জাগরণে রবীন্দ্রনাথ’

২২ আগস্ট ২০২৬

দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে প্রদর্শিত হয় মোহন রায়হানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘অগ্নিপথের কবি’। মাসুদ করিমের পরিচালনায় নির্মিত এ তথ্যচিত্রে কবির জন্ম, শৈশব, বেড়ে ওঠা, সাহিত্যজীবনের বিকাশ, রাজনৈতিক সম্পৃক্ততা এবং বাংলা ভাষা ও সংস্কৃতিতে তার অবদানের নানা দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে কবিকে নিয়ে রচিত সংবর্ধনা গ্রন্থ ‘রাজপথের কবি’-এর মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি মোহন রায়হানের ‘নির্বাচিত ১০০ কবিতা’ গ্রন্থেরও মোড়ক উন্মোচন করা হয়।

আয়োজনে অংশ নেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি, আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ, কবি মতিন বৈরাগী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

অনুষ্ঠানে কবি মোহন রায়হানকে ফুলেল শুভেচ্ছা জানায় জাতীয় কবিতা পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, কবিতা পরিষদ মানিকগঞ্জ, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন, আগামী প্রকাশনী, অন্যপ্রকাশ, অন্যধারা এবং সিরাজগঞ্জের ষাট, সত্তরের দশকের সংস্কৃতিজন ফোরামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, কবি ও ব্যক্তিরা।

কবিমোহন রায়হানজন্মদিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    বিএনপি নেতার তালিকায়ই সারের ডিলার নিয়োগ

    বিএনপি নেতার তালিকায়ই সারের ডিলার নিয়োগ

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ