Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

স্মৃতির পথ ধরে – জার্মানিতে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যিক যাত্রা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৮:৪৭
স্মৃতির পথ ধরে – জার্মানিতে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যিক যাত্রা

রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জার্মানির দীর্ঘস্থায়ী ও গভীর সাংস্কৃতিক সম্পর্ক উদযাপনে বিশেষ এক সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে গ্যোটে-ইনস্টিটিউট বাংলাদেশ। ২০ জুন শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধানমন্ডিতে অবস্থিত গ্যোটে ইনস্টিটিউট বাংলাদেশ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে “স্মৃতির পথ ধরে – জার্মানিতে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যিক যাত্রা” শীর্ষক এই আয়োজন।

অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী সঞ্চিতা পাল। তাঁর কণ্ঠে পরিবেশিত হবে রবীন্দ্রনাথের নির্বাচিত গান। বহুমাত্রিক দর্শক ও শ্রোতার কথা বিবেচনায় রেখে অনুষ্ঠানটিতে থাকবে ইংরেজি ভাষ্যও। সঙ্গীত পরিবেশনায় অংশ নেবেন বিদ্যুৎ রায় (অক্টোপ্যাড), গৌতম কুমার সরকার (তবলা), মো. আশিকুল ইসলাম (এসরাজ), মোহাম্মদ নাসির উদ্দিন (গিটার) এবং রবিনস চৌধুরী (কিবোর্ড)।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন গ্যোটে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ফ্রঙ্ক ভারনার। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ গীতাঞ্জলি থেকে একটি কবিতার জার্মান অনুবাদ আবৃত্তি করবেন।

আয়োজকদের মতে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জার্মানির সম্পর্ক ছিল গভীর ও তাৎপর্যপূর্ণ। কয়েক দশক ধরে তিনি দেশটির বিশিষ্ট চিন্তাবিদ ও বিদ্বজ্জনের সঙ্গে সাংস্কৃতিক ও বৌদ্ধিক বিনিময়ে যুক্ত ছিলেন। এই অনুষ্ঠানে তাঁর জার্মানি সফরের সময় রচিত কয়েকটি গান বিশেষভাবে উপস্থাপন করা হবে। বিশেষ গুরুত্ব পাবে ১৯২৬ সালে রচিত গানগুলো, যেগুলোর শতবর্ষ পূর্ণ হবে ২০২৬ সালে।

অনুষ্ঠানটি বাংলা ও জার্মান সংস্কৃতির পারস্পরিক বিনিময়কে তুলে ধরার পাশাপাশি রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও সঙ্গীতের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক সংলাপের একটি অনন্য দিক দর্শকদের সামনে উপস্থাপন করবে।

রবীন্দ্রসংগীত শিল্পী সঞ্চিতা পাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাস্ত্রীয় সঙ্গীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন। পরে ভারত সরকারের বৃত্তি নিয়ে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে দেশে ফিরে তিনি ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে শিক্ষক হিসেবে যোগ দেন এবং একই সঙ্গে পেশাদার শিল্পী হিসেবে সঙ্গীতচর্চা অব্যাহত রাখেন।

অনুষ্ঠানের বিবরণ:
তারিখ: শনিবার, ২০ জুন ২০২৬
সময়: সন্ধ্যা ৬:৪৫ মিনিট
স্থান: গ্যোটে-ইনস্টিটিউট বাংলাদেশ, হাউস ১০, রোড ৯, ধানমন্ডি, ঢাকা ১২০৫।

রবীন্দ্রনাথ ঠাকুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা