Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

আল মাহমুদ ও আলম খানকে স্মরণ করল স্বপ্নকুঁড়ি

agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২০:১২
আল মাহমুদ ও আলম খানকে স্মরণ করল স্বপ্নকুঁড়ি

ছবি: আগামীর সময়

কবি আল মাহমুদ ও সুরস্রষ্টা আলম খানকে সংগীত ও কথামালার মধ্য দিয়ে স্মরণ করেছে সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকুঁড়ি। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সূচনা হয় গাজী আবদুল হাকিমের বাঁশিতে রাগসংগীত পরিবেশনের মাধ্যমে। পরে তিনি আলম খানের সুর করা জনপ্রিয় গান ‘ওরে নীল দরিয়া’ বাঁশিতে পরিবেশন করেন।

স্মৃতিচারণ করে গাজী আবদুল হাকিম বললেন, ‘আলম ভাইয়ের সঙ্গে আমার পরিচয় বহু বছর আগে। আবদুল্লাহ আল-মামুন সাহেব তখন টেলিভিশনের সংসপ্তক নাটকটি করছিলেন। সেই নাটকের টাইটেল মিউজিক আমরা করেছিলাম। তারও আগে থেকেই আমাদের পরিচয়।’

স্বপ্নকুঁড়ির সভাপতি কবি ও সংগীতশিল্পী হাসান মাহমুদ জানালেন, ১৯৮৬ সালে ভোলা জেলায় স্বপ্নকুঁড়ির যাত্রা শুরু। গত ২৫ বছর ধরে সংগঠনটি ঢাকায় নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছে। গুণীজন স্মরণ, সাহিত্য আড্ডা, সংগীতানুষ্ঠান এবং সম্মাননা প্রদানের মতো আয়োজন নিয়মিত করে আসছে তারা। এর আগে ফরিদা পারভীন, আসাদ চৌধুরীসহ বহু গুণীজনকে সংগঠনটির পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক বর্ণালী হোসেন বললেন, ‘স্বপ্নকুঁড়ি বছরজুড়ে নানা সাংস্কৃতিক আয়োজন করে আসছে। এ ধরনের সংগঠনগুলো যেন নিয়মিত কাজ চালিয়ে যেতে পারে, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) জানালেন, আদিযুগে কবিতা তো গানই ছিল। ওডিসি, রামায়ণ কিংবা মহাভারত—এসব কাব্য গেয়েই পরিবেশিত হতো। এখন কবিতা থেকে সেই সুর ক্রমেই হারিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন কবি আমিনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন স্বপ্নকুঁড়ির উপদেষ্টা কথাশিল্পী মিতালী হোসেন। সভাপতিত্ব করেন কবি ও গীতিকার নাসির আহমেদ।

আল মাহমুদআলম খানস্বপ্নকুঁড়ি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise