পালাকার রুফটপ স্টুডিওতে ফিরছে ‘হাজার চুরাশি’

সংগৃহীত ছবি
মহাশ্বেতা দেবীর কালজয়ী উপন্যাস ‘হাজার চুরাশির মা’-এর অনুপ্রেরণায় নির্মিত পালাকারের নতুন প্রযোজনা ‘হাজার চুরাশি’ আবারও মঞ্চে আসছে। প্রথম পর্বের প্রদর্শনীতে দর্শকের ব্যাপক সাড়ার পর পালাকার রুফটপ স্টুডিওতে শুরু হচ্ছে নাটকটির দ্বিতীয় পর্বের প্রদর্শনী।
শামীম সাগরের রচনা ও নির্দেশনায় নাটকটির চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্র ও শনিবার। প্রতিদিন দুটি করে প্রদর্শনী হবে। বিকেল ৬টায় প্রথম এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দ্বিতীয় প্রদর্শনী মঞ্চস্থ হবে।
নাটকটির সবগুলো প্রদর্শনী অনুষ্ঠিত হবে মগবাজারের ওয়ারলেস এলাকার বিশাল সেন্টারের তৃতীয় তলার ছাদে অবস্থিত পালাকার রুফটপ স্টুডিওতে।
মহাশ্বেতা দেবীর বহুল আলোচিত উপন্যাস হাজার চুরাশির মা’র ভিত্তিতে নির্মিত এই প্রযোজনা সমকালীন নাট্যভাবনা ও মঞ্চভাষার সমন্বয়ে দর্শকের সামনে নতুনভাবে উপস্থাপিত হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের প্রদর্শনীতেও দর্শকের আগ্রহ থাকবে।




