Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

পুরান ঢাকায় বসেছে শরৎ উৎসব

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১৪:০১
পুরান ঢাকায় বসেছে শরৎ উৎসব

ছবি: আগামীর সময়

পুরান ঢাকার সীমান্ত গ্রন্থাগার প্রাঙ্গণের সাহারা মঞ্চে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব-১৪৩৩’। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটে সরোদশিল্পী শামীম জহিরের বাদনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত এ উৎসবে সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

উৎসবে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেছেন, সম্মিলিতভাবে উৎসব উদ্‌যাপনের আনন্দ থেকে মানুষ ক্রমেই দূরে সরে যাচ্ছে। এসব আয়োজনের মূল উদ্দেশ্য হলো সবাইকে একত্র করা এবং মানুষের প্রাণের কথা তুলে ধরা। অনুষ্ঠানে ঐক্যের সুর থাকলেই মানুষ সবার হয়ে উঠতে পারে।

আয়োজকদের ঘোষণাপত্র পাঠ করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক নিগার চৌধুরী। উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়াব্যক্তিত্ব মোরশেদ আহমেদ চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান দুলু।

ঘোষণাপত্রে বলা হয়, শারদোৎসব মানুষ ও প্রকৃতি, জীবন ও মহাজীবনের মধ্যে মেলবন্ধন তৈরি করে। এ আয়োজন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি সামাজিক সম্প্রীতি এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলে।

উৎসবে একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, অনিমা রায়, ফেরদৌসী কাকলি ও রত্না সরকার। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন মাহমুদুল হাসান, সঞ্জয় কবিরাজ ও নবনীতা জাইদ চৌধুরী অনন্যা। নজরুলসংগীত পরিবেশন করেন শ্রাবণী গুহ রায় ও তামান্না নিগার। এ ছাড়া আধুনিক গান পরিবেশন করেন এস এম মেজবাহ এবং লোকসংগীত পরিবেশন করেন শান্তা সরকার। আবৃত্তি করেন নায়লা তারাননুম চৌধুরী কাকলি ও বেলায়েত হোসেন।

শিশু-কিশোর সংগঠন সীমান্ত খেলাঘর আসর দলীয় সংগীত পরিবেশন করে। গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা দলীয় আবৃত্তি, সুরবিহার দলীয় সংগীত এবং শিল্পবৃত্ত কোলাজ পরিবেশনায় অংশ নেয়। দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যাক্ষ, স্পন্দন, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র ও অংশী। এ ছাড়া সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, নির্ঝরণী একাডেমি ও সুরনন্দন দলীয় সংগীত পরিবেশন করে।

শরৎ উৎসবপুরান ঢাকাশরৎ উৎসব-১৪৩৩
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি