Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

১৭ সাংস্কৃতিক সংগঠনকে অনুদান না দেওয়ায় ক্ষোভ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:৪১
১৭ সাংস্কৃতিক সংগঠনকে অনুদান না দেওয়ায় ক্ষোভ

গত ১৫ জুন কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ষা উৎসব উদযাপন করেছে 'বর্ষা উৎসব উদযাপন পরিষদ'। ছবি : আগামীর সময়

বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদসহ দেশের ১৭টি সাংস্কৃতিক সংগঠনকে এবার সংস্কৃতি মন্ত্রণালয়ের বাৎসরিক সরকারি অনুদান থেকে বাদ দেওয়া হয়েছে বলে গণসঙ্গীত সমন্বয় পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের অভিযোগ, কোনো কারণ জানিয়ে তাদেরকে এবার অনুদান দেওয়া হয়নি। অথচ তারা সাংস্কৃতিক সংগঠন হিসেবে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এবার সাংস্কৃতিক সংগঠনের অনুদান তালিকা থেকে আমাদের অনেক সংগঠনকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে আমরা ১৭টি সংগঠনের নাম জানতে পেরেছি।

সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরে ঢাকা মহানগর ও ঢাকা জেলার ১৯৪টি সাংস্কৃতিক সংগঠনকে ১ কোটি ৪৬ লাখ ১৪ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে বিভিন্ন সংগঠনকে ৩৬ হাজার টাকা থেকে শুরু করে ১২ লাখ টাকা পর্যন্ত নানা ক্যাটাগরিতে অনুদান দেওয়া হয়েছে।

মানজার চৌধুরী সুইট বলেছেন, সরকার তো নির্দিষ্ট কোনো দলের নয়। তাহলে আমাদের সংগঠনকে কেন বাদ দেওয়া হলো? তার কোনো ব্যাখ্যা আমরা জানতে পারিনি। সাংস্কৃতিক সংগঠন হিসেবে যারা সক্রিয়, তারা অনুদান পাবে। যৌক্তিক কারণে বাদ দেওয়া হলে আমাদের আপত্তি ছিল না, কিন্তু অযৌক্তিক কোনো রাজনৈতিক বিভাজনের দৃষ্টিভঙ্গি থেকে যেন আমাদেরকে বাদ দেওয়া না হয়-এটাই আমাদের প্রত্যাশা।

গণসঙ্গীত সমন্বয় পরিষদের পক্ষ থেকে প্রকাশিত প্রাথমিক তালিকায় অনুদান না পাওয়া সংগঠনগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, মিরপুর সাংস্কৃতিক একাডেমি, বর্ষা উৎসব উদযাপন পরিষদ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, উজান, পঞ্চভাস্কর, মহাকাল নাট্যসম্প্রদায়, উঠোন, ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র, নৃত্যাঙ্গন, দৃশ্যকাব্য, ঝংকার ললিতকলা একাডেমি, আদি ঢাকা সাংস্কৃতিক জোট, রংধনু শিল্পী সংঘ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, স্বাত্বিক নাট্য সম্প্রদায় এবং কাব্য বর্ষণ।

অনুদান না পাওয়া সংগঠনের একাধিক কর্মী আগামীর সময়কে বলেছেন, সরকার থেকে সাংস্কৃতিক সংগঠনকে খুবই সামান্য কিছু অর্থ সহায়তা দেওয়া হয়। এটি মূলত যে সংগঠনগুলো নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, তাদের দেওয়া হয়। বিগত সরকারের শেষ মেয়াদেও যেসব সংগঠন অনুদান পেয়েছে, তাদের মধ্যে অনেককে এবার দেওয়া হয়নি।

সঙ্গীতসংস্কৃতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার