Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

নিউগিনি প্রপার্টিজে ভাঙচুর, শাহিনুজ্জামান কারাগারে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ২১:৪৬
নিউগিনি প্রপার্টিজে ভাঙচুর, শাহিনুজ্জামান কারাগারে

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় আত্মসমর্পণ করেছেন আসামি মোহাম্মদ শাহিনুজ্জামান। আজ রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই মামলায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানের জামিন আবেদনও নাকচ করেছেন আদালত।

এদিন শাহিনুজ্জামানের আইনজীবী আব্দুল বাতেন মিয়াজী তার জামিনের আবেদন করেন। অন্যদিকে, হাজতি আসামি মিজানুর রহমানের পক্ষেও জামিন চাওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী দুটি আবেদনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করেন।

মামলার এজাহার অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজের কেনা জমিতে নির্মিত প্রকল্পটি জবরদখলের চেষ্টা করেন আসামিরা। এ নিয়ে সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও আতঙ্ক সৃষ্টির অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর রাত ১১টা ২০ মিনিটের দিকে বাদী সাইফুল ইসলাম তার প্রকল্পে ছিলেন। এ সময় আসামিরা অস্ত্র, শাবল, রিভলবার, চাপাতি, রামদা, ছোরা, রড ও লাঠিসোঁটা নিয়ে সেখানে প্রবেশ করে। তারা প্রায় ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে শ্রমিক ও নিরাপত্তারক্ষীরা ছোটাছুটি শুরু করেন। প্রাণভয়ে বাদী নির্মাণাধীন ভবনের ভেতরে আশ্রয় নেন।

এ সময় প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজকে মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, আবুল কাসেম রিভলবার দিয়ে তার মাথায় আঘাত করেন। তিনি মাটিতে পড়ে গেলে বাবুল ছোরা দিয়ে তার ডান পায়ের হাঁটুর নিচে, বাম হাত ও পিঠে আঘাত করেন। এতে তিনি নীলাফোলা জখম হন।

পারভেজকে বাঁচাতে এগিয়ে গেলে নিরাপত্তারক্ষী সৈয়দ নজরুল ইসলামকেও মারধর করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় আসামি গোলাম মহিউদ্দিন পারভেজের পকেট থেকে সাত হাজার টাকা নিয়ে যান। শাহিনুজ্জামান নিরাপত্তারক্ষীদের কাজে ব্যবহৃত একটি ওয়্যারলেস সেট নিয়ে যান। মতিউর ও মজিবুর নজরুল ইসলামের দুই হাজার টাকা ও একটি বাটন ফোন নিয়ে যান।

পরে নুরুল ও মিজানুর প্রকল্পের প্রধান ফটকে ১০ রাউন্ড গুলি করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় লোহার ফটক, থাই গ্লাস ও কেচিগেট ভাঙচুর করা হয়। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, প্রকল্পের অফিসে ঢুকে চারটি কম্পিউটার মনিটর, চারটি ডিভিডি বক্স, একটি এলইডি টিভি, সাতটি ল্যাপটপ, চারটি কাঠের টেবিল, আটটি চেয়ার ও একটি আলমারি ভাঙচুর করা হয়। এতে আরও ১২ লাখ টাকার ক্ষতি হয়। এ ছাড়া অফিসের লকার ভেঙে নির্মাণসামগ্রী কেনার জন্য রাখা ২৫ লাখ টাকা নিয়ে যাওয়া হয়।

নির্মাণাধীন ভবনের পাশে রাখা ২০ লাখ টাকার রড ও চার লাখ টাকার স্কুটার নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এ ছাড়া ৫৫ লাখ টাকার কয়েল তার, এক লাখ টাকার পানির পাম্প, নির্মাণসামগ্রী ছাদে তোলার কাজে ব্যবহৃত ১ লাখ ৮০ হাজার টাকার যন্ত্র, তিন লাখ ২০ হাজার টাকার ল্যাপটপ ও কম্পিউটার এবং সিসিটিভির ডিভিআর, মনিটর ও ক্যামেরা ক্ষতিগ্রস্ত করার অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে ঢুকে দুটি টেলিভিশন, এসি ও দামি আসবাব ভাঙচুর করা হয়। এতে ৯৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।

এসব ঘটনায় সাইফুল ইসলাম ইমন ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

নিউ গিনি প্রপার্টিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা