Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

‘লেডি মীর জাফর’ বলায় ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৭
‘লেডি মীর জাফর’ বলায় ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ

রুমিন ফারহানা ও নজরুল ইসলাম ছোটন

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের একটি ফেসবুক পোস্ট নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেলকে চিঠি দিয়েছেন রুমিন ফারহানা।

স্বতন্ত্র এই সংসদ সদস্যের অভিযোগ, তাকে ‘লেডি মীরজাফর’ বলার মধ্য দিয়ে তাকে অপমানের পাশাপাশি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছেন নজরুল ইসলাম।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের কাছে লিখিত অভিযোগ জমা দেন রুমিন ফারহানা।

‘লেডি মীরজাফর রুমিন ফারহানা আফা অতীত খুব দ্রুত ভুলে যাচ্ছেন’- নজরুলের ফেসবুক আইডি থেকে গত ১১ সেপ্টেম্বর এই স্ট্যাটাস দেখার কথা চিঠিতে উল্লেখ করা হয়।

তার দুদিন আগেই রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে উত্তাপ ছড়িয়েছিল। তখন বিএনপির সংসদ সদস্যরা তাকে গালাগালি করেছিলেন বলেও তার অভিযোগ।

অ্যাটর্নি জেনারেলকে লেখা অভিযোগে রুমিন ফারহানা বলেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেলের ফেসবুক পোস্টটি কুরুচিপূর্ণ, অত্যন্ত আপত্তিকর এবং মানহানিকর।

‘একজন আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের হুমকি, অশোভন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত আচরণ কেবল একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে আমার জন্য অপমানজনক নয়, বরং এটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাদারত্বকে চরমভাবে ক্ষুণ্ন করে।’

অ্যাটর্নি জেনারেল অফিস কোনো দলের প্রতিনিধিত্ব করে না- একথা মনে করিয়ে দিয়ে রুমিন ফারহানা লিখেছেন, ‘রাষ্ট্রের একজন ডিএজির কাছ থেকে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

আরও পড়ুন

সংসদে ‘গালাগাল’ শুনে রুমিন ফারহানার ক্ষোভ

১০ সেপ্টেম্বর ২০২৬

এদিকে একই ঘটনা উপস্থাপন করে নজরুলের বিরুদ্ধে হাইকোর্টেও নালিশ করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে এ নালিশ করেন তিনি।

আদালত সূত্র জানিয়েছে, হাইকোর্টের এই বেঞ্চে দিনের কার্যতালিকায় ৩৬ নম্বরে থাকা মামলাটির আইনজীবী ছিলেন রুমিন ফারহানা। এই বেঞ্চে রাষ্ট্রপক্ষে দায়িত্বে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম।

ক্রম অনুযায়ী মামলাটি শুনানির জন্য ডাকা হলে ব্যারিস্টার রুমিন ফারহানা ডায়াসের সামনে আসেন। তিনি ডিএজির ফেসবুক পোস্ট আদালতের কাছে উপস্থাপন করে বলেন, ‘ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটন আমার প্রতি ক্ষোভ থেকে ফেসবুকে পোস্ট দিয়েছেন। আদালতের কাছে আবেদন থাকবে তিনি যেন আমার কোনো মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি না করেন।’

এ সময় আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের পরিবর্তে ওই বেঞ্চে রাষ্ট্রপক্ষে দায়িত্বরত সহকারি অ্যাটর্নি জেনারেল সাগর হোসেনকে শুনানি করতে বলেন।

রুমিন ফারহানাডিএজিহাইকোর্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর  পেতে হবে ব্যাংক এমডিদের

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর পেতে হবে ব্যাংক এমডিদের

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে প্রবাসীর স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

    যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে প্রবাসীর স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ