Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

প্রমাণ মিলছে না বুয়েট শিক্ষার্থী সানি হত্যা মামলার

মাসুদ রানা
মাসুদ রানা
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:৪০
প্রমাণ মিলছে না বুয়েট শিক্ষার্থী সানি হত্যা মামলার

সংগৃহীত ছবি

চার বছর আগে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পদ্মার মৈনট ঘাটে ডুবে মৃত্যু হয় বুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী তারিকুজ্জামান সানির। এ ঘটনায় তার পরিবার রাজধানীর দোহার থানায় হত্যা মামলা করে। তদন্তে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের পক্ষে কোনো সাক্ষ্য-প্রমাণ মেলেনি। ভিসেরা পরীক্ষায় এসেছে, ভিকটিম পানিতে ডুবে মারা গেছেন।

মামলাটির পঞ্চম তদন্তকারী কর্মকর্তা নাসির উদ্দিন ‘তথ্যগত ভুল’ উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার অনুমোদন চাইলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধিকতর তদন্তের নির্দেশ দেন। সে নির্দেশনা অনুযায়ী তদন্ত চললেও প্রতিবেদন দেওয়ার সময় পার হয়েছে ৪১ বার। তবে আদালতে পুলিশ প্রতিবেদন জমা পড়েনি।

মামলাটি বর্তমানে ষষ্ঠ তদন্তকারী কর্মকর্তা ও কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মশিউর রহমান তদন্ত করছেন। তার ভাষ্য, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লোজ মনিটরিংয়ে মামলাটির নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মামলাটির তদন্ত সমাপ্ত করে আদালতে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে প্রতিবেদন জমা দিতে কত দিন লাগবে, তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়।’

সর্বশেষ গত ১ জুন মশিউর রহমান আদালতে সশরীরে উপস্থিত হয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দেন। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পঞ্চম তদন্তকারী কর্মকর্তা (উপপরিদর্শক) মো. নাসির উদ্দিন তার তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ এবং ভুক্তভোগী তারিকুজ্জামন সানির মৃতদেহের সুরতহাল প্রতিবেদনসহ ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন, ঘটনার পারিপার্শ্বিকতাসহ সার্বিক তদন্তে আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪ ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত না হওয়ায় এবং ঘটনাটিতে তথ্যগত ভুল বলে প্রতীয়মান হয়।

পরে মামলার দায় থেকে আসামিদের অব্যাহতিদানের আবেদন করে চূড়ান্ত রিপোর্টে তথ্যগত ভুল দাখিল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ও আদেশ সংগ্রহের জন্য সাক্ষ্যের স্মারকলিপি দাখিল করা হয়। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মামলাটি অধিকতর তদন্ত করার আদেশ দেয়। সর্বশেষ ২ জুলাই এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে ওইদিন প্রতিবেদন দাখিল করতে পারেনি পুলিশ। এজন্য ৩ আগস্ট নতুন দিন ধার্য রয়েছে প্রতিবেদন দাখিলের।

এ মামলার আসামিরা হলেন— শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, মো. রুবেল, মো. সজীব, মো. নুরুজ্জামান, মো. নাসির, মো. মারুফ, মো. আশরাফুল আলম, মো. জাহাঙ্গীর হোসেন লিটন, মো. নোমান, মো. জাহিদ, এ টি এম শাহরিয়ার মোমিন, মো. মারুফুল হক ও রোকনুজ্জামান ওরফে জিতু। আসামিরা সবাই জামিনে রয়েছেন।

আদালতের ভাষ্য, ‘যেহেতু তারা (পুলিশ) দীর্ঘদিন ধরে তদন্ত করছে, আপাতত তারা শেষ করুক। আমরা ওই তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছি। প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’

বড় ভাই মো. হাসানুজ্জামান বলেছেন, ‘এখন আমি ওর (সানি) ঘরে থাকি। সানির ব্যবহৃত জামা-কাপড় আগের মতোই রয়েছে। টেবিলে গোছানো রয়েছে বই-খাতা। ব্যাগে ভরা রয়েছে ল্যাপটপ। তবে ঘরে সানির কোনো ছবি রাখি না। যেহেতু সে নেই, তাই তার ছবি আমাদের হৃদয়ে রেখেছি। মা সবসময় সানির কথা বলেন। সানিকে ছাড়া আমরা কেউ ভালো নেই।’

মৈনট ঘাটমৃত্যুসানিহত্যা মামলাপ্রমাণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির