চার বছর আগে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পদ্মার মৈনট ঘাটে ডুবে মৃত্যু হয় বুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী তারিকুজ্জামান সানির। এ ঘটনায় তার পরিবার রাজধানীর দোহার থানায় হত্যা মামলা করে। তদন্তে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের পক্ষে কোনো সাক্ষ্য-প্রমাণ মেলেনি। ভিসেরা পরীক্ষায় এসেছে, ভিকটিম পানিতে ডুবে মারা গেছেন।
মামলাটির পঞ্চম তদন্তকারী কর্মকর্তা নাসির উদ্দিন ‘তথ্যগত ভুল’ উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার অনুমোদন চাইলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধিকতর তদন্তের নির্দেশ দেন। সে নির্দেশনা অনুযায়ী তদন্ত চললে...