Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্ত চেয়েছেন অ্যাটর্নি জেনারেল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৪:৪২
শেয়ার করুন:
জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্ত চেয়েছেন অ্যাটর্নি জেনারেল

যুক্তিতর্ক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। ছবি: আগামীর সময়

শতাধিক ব্যক্তিকে গুম, খুন ও বিচারবহির্ভূতভাবে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চেয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

পাশাপাশি সাবেক এ সেনা কর্মকর্তার সব সম্পদ বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছেন রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ১১৫ ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগের মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে অ্যাটর্নি জেনারেল এ আবেদন জানান।

যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল বলেছেন, প্রসিকিউশনে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও আইনি বিশ্লেষণে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অপরাধ বেসামরিক জনগণের ওপর ব্যাপক ও পদ্ধতিগত আক্রমণের অংশ, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ।

গুম একটি চলমান অপরাধ বলেও যুক্তিতে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল।

রুহুল কুদ্দুস কাজল বললেন, আসামি নিজে হত্যাকাণ্ডে অংশ নেওয়ার পাশাপাশি অধস্তনদের নির্দেশ দিয়ে অপরাধ সংঘটিত করেছেন।

‘ব্যক্তিগত, যৌথ ও সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির দায়ে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।’

প্রসিকিউশন সব অভিযোগে আসামিকে দোষী সাব্যস্ত করার মতো সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল।

সাজার বিষয়ে তিনি বলেন, একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা ও মরদেহ গুম করার মতো অপরাধের ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। এসব ঘটনায় অসংখ্য পরিবার তাদের স্বজন হারিয়েছে। কোনো সাজাই তাদের হারানো মানুষ ফিরিয়ে দিতে পারবে না, তবে অপরাধের বিচার হওয়া জরুরি।


আরও পড়ুন

জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

২৫ নভেম্বর ২০২৬

অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা ও মানুষের জীবনে এর ভয়াবহ প্রভাব বিবেচনায় আইনে নির্ধারিত সর্বোচ্চ সাজা দাবি করেন অ্যাটর্নি জেনারেল। তিনি জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পাশাপাশি তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়ার আবেদন জানান।


এর আগে শতাধিক গুম-খুনের আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি গতকাল বুধবার যুক্তিতর্ক শুনানিতে বলেছিলেন, জিয়াউল আহসানকে এমন শাস্তি দেওয়া উচিত, যেন পৃথিবীতেই তিনি ‘পার্সোনা নন গ্রাটা (অবাঞ্ছিত)’ হয়ে যান।

আওয়ামী লীগ আমলে প্রভাবশালী সেনা কর্মকর্তা জিয়াউল আহসান র‌্যাব, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই সেনাবাহিনীর চাকরি হারান জিয়াউল। এরপর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।

গুম-খুনের অভিযোগে তার বিরুদ্ধে মামলায় গত ৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ১৯ নভেম্বর তা শেষ হওয়ার পর এখন যুক্তিতর্ক শুনানি চলছে।

জিয়াউলের বিরুদ্ধে এ মামলায় আনা অভিযোগের মধ্যে রয়েছে— ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে তিনজনকে হত্যা, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা ও বলেশ্বর নদীর মোহনায় প্রায় ৫০ জনকে হত্যা এবং একই সময়ে সুন্দরবন ও বাগেরহাটের শরণখোলা এলাকায় বনদস্যু দমনের অভিযানের আড়ালে আরও প্রায় ৫০ জনকে হত্যা।

বিচার শুরুর পর রাষ্ট্রপক্ষে ১৫ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। তাদের জেরা শেষ হয় গত ১৯ নভেম্বর। যুক্তিতর্ক শুনানির পর এ মামলার রায় হবে।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে জিয়াউলকে কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে না। ভার্চুয়ালি অংশ নিচ্ছেন তিনি। যুক্তিতর্ক শুনানি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি দেখানো হচ্ছে।

জিয়াউল আহসানমানবতাবিরোধী অপরাধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে